সাতমসজিদ সড়কের গাছ রক্ষা আন্দোলন

দক্ষিণ সিটির কর্মকর্তার কাছে আন্দোলনকারীদের চিঠি

আপডেট : ২১ মে ২০২৩, ০৩:০৫ পিএম

রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ সড়কে গাছ কাটার প্রতিবাদ ও বন্ধের দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তার কাছে চিঠি দিয়েছেন আন্দোলনকারীরা। 

এর আগে, নগরভবনমুখী আন্দোলনকারীদের বঙ্গবাজার মোড়ে পুলিশ আটকে দেয়ায় সেখানে অবস্থান নেন তারা।

রোববার বেলা ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে থেকে নগরভবনের দিকে রওনা দেন সাতমসজিদ সড়ক গাছ রক্ষা আন্দোলন কমিটির সদস্যরা। দুপুর ১২টার কিছু আগে বঙ্গবাজার মোড়ে পুলিশ তাঁদের বাধা দেয়। 

সেখানে গাছ রক্ষা আন্দোলন কমিটির সমন্বয়ক আমিরুল রাজীব ঘোষণা দেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র এসে কথা না বলা পর্যন্ত তারা সরবেন না। 

বাধা দেয়া পুলিশ সদস্যদের তিনি বলেন, সিটি কর্পোরেশনের মেয়রকে এখানে নিয়ে আসেন। অন্য কোনো কথা তারা শুনবেনা বলেও জানান তিনি।

পরে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মিজানুর রহমান এলে তার কাছে দাবিপত্র তুলে দিয়েছেন আন্দোলনকারীরা।

সাতমসজিদ সড়কে গাছ কেটে নতুন করে সড়ক বিভাজক তৈরি করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিষয়টি নিয়ে নানা মহলে ব্যাপক সমালোচনা হচ্ছে। 

এর আগে, ৩১ জানুয়ারি নিয়োগপ্রাপ্ত ঠিকাদার সাতমসজিদ সড়কের গাছগুলো কাটা শুরু করলে স্থানীয় এলাকাবাসী, পরিবেশ ও সংস্কৃতিকর্মীরা সম্মিলিতভাবে ‘সাতমসজিদ সড়ক গাছ রক্ষা আন্দোলন’-এর ব্যানারে মানববন্ধন করেন। সম্মিলিত প্রতিবাদের মুখে প্রায় তিন মাস গাছকাটা বন্ধ থাকলেও ১ মে আবার গাছকাটা শুরু হয়। এর মধ্যেই বেশকিছু গাছ কেটে ফেলা হয়েছে।

আরও পড়ুন: পাইকারি থেকে খুচরায় আসতেই ফলের দাম দ্বিগুণ

আন্দোলনকারীদের দাবি, সাতমসজিদ সড়ক বিভাজকে বট, বড়ই, বকুল, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, শিরীষ গাছগুলোর পাশাপাশি সেখানে বেশ কিছু তৃণগুল্ম ও লতা ঝোপ রয়েছে। ফলে সেখানে বর্ষাকালে পাখি, পতঙ্গ, সরীসৃপ দেখা যায়, যা জীববৈচিত্র্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।


একাত্তর/জো

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর