সাভারে আলোকচিত্রী হত্যার প্রতিবাদ, বিচার দাবি

আপডেট : ০৩ জুন ২০২২, ১১:৫০ পিএম

সাভার পৌরসভা এলাকায় আলোকচিত্রী কৃষ্ণ সরকারকে (৪০) ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে বিচারের দাবিতে মানববন্ধনসহ বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও নিহতের পরিবার।

শুক্রবার (৩ জুন) বিকাল সাড়ে চারটায় সাভার পৌরসভার আরাপারা বটতলা এলাকায় সাভারের সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, সাভার পৌরসভা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক অবনতি হয়েছে। গত কয়েকমাসে নানা অপকর্মসহ হত্যার মতো ঘটনাও ঘটেছে। সম্প্রতি মাদক সেবনে বাধা দেওয়ায় কৃষ্ণ সরকারকে ছুরিকাঘাতে হত্যা করেছে নয়নসহ আরও কয়েকজন। 

image


হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়ে বক্তারা বলেন, নয়নসহ তার সহযোগীদের আগামী এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখী করা হোক। 

কর্মসূচির সঞ্চালনায় ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক স্মরণ সাহা।

আরও পড়ুন: যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি গ্রেপ্তার

প্রসঙ্গ, গত সোমবার (৩০ মে) রাত ১০টার দিকে সাভার পৌরসভা এলাকার আরাপাড়া জমিদার বাড়ি পুকুর পাড়ে আলোকচিত্রী কৃষ্ণ সরকারকে মারধর ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। একদিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। 


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর