‌‘উৎসবের আলিঙ্গনে’ ঈদে পোশাকের পসরা সাজিয়েছে সারা

আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৩:৪৯ পিএম

ঈদকে সামনে রেখে বাহারি ডিজাইনের পোশাকের পসরা সাজিয়েছে দেশের অন্যতম ফ্যাশন লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’। ‘উৎসবের আলিঙ্গন’ থিমে ‘সারা লাইফস্টাইল’ এর এবারের ঈদ-উল ফিতর কালেকশন পাওয়া যাবে ‘সারা’ এর ঢাকা এবং ঢাকার বাইরের সব আউটলেট এবং অনলাইন প্লাটফর্মে।

‘সারা’র এবারের ঈদ আয়োজনের পোশাকের ডিজাইনে স্ক্রিন প্রিন্ট, সাবলিমেশন প্রিন্ট, কারচুপি, এমব্রয়ডারি, অল ওভার প্রিন্ট থাকছে। পোশাকের মোটিফ ও নকশায় রাখা হয়েছে উৎসবের আমেজ। এছাড়াও এবস্ট্র্যাক্ট, ফ্লোরাল, ট্রেডিশনাল ও জিওমেট্রিক বিভিন্ন মোটিফ রয়েছে এসব পোশাকের ডিজাইনে। আনারকলি, প্রিন্সেস লাইন, ডাবল লেয়ার, এ লাইন, সিমেট্রিক, এসিমেট্রিক বিভিন্ন কাজ থাকছে পোশাকগুলির প্যাটার্নে। তাছাড়াও নিখুঁত হাতের কারুকাজ দিয়েও সাজানো হয়েছে ‘সারা’র ঈদ পোশাক। এসব পোশাকে ফেব্রিক হিসাবে ব্যাবহার করা হয়েছে জর্জেট, কটন, ভিসকস, ডবি সিল্ক, ক্রেপ জর্জেট, নিট, ডেনিম, জ্যাকার্ড কটন ইত্যাদি।

ঈদুল ফিতরের এবারের আয়োজনে মেয়েদের জন্য ‘সারা লাইফস্টাইল’ এনেছে শাড়ি, থ্রি পিস, ফ্যাশন টপস, আনারকলি থ্রি পিস, কুর্তি, কো অর্ডস, ডেনিম প্যান্ট, শ্রাগ, ওয়ান পিস, টু পিস, স্কার্ফ, শারারা, কাফতান, টি শার্ট। ‘সারা’র এবারের আয়োজনে ছেলেদের জন্য থাকছে এক্সক্লুসিভ পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি শার্ট, পোলো শার্ট, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, কার্গো প্যান্ট, কোটি, পায়জামা ইত্যাদি। 

সারা’র ঈদ আয়োজনে গুণগত মান ও ক্রেতাদের ক্রয়ক্ষমতার বিষয়টি প্রাধান্য দেওয়া হয়েছে। আকার, ডিজাইন ও প্যাটার্নের ভিন্নতার দিক বিবেচনা করে এসব পোশাকের মুল্য নির্ধারন করা হয়েছে। ক্রেতারা এসব পোশাক পেয়ে যাবেন ২৫০ টাকা থেকে ৯ হাজার ৯৯০ টাকার মধ্যে। পাশাপাশি এক্সক্লুসিভ পাঞ্জাবি ও শাড়ি থাকছে এবারের ‘সারা’র ঈদের কালেকশনের অন্যতম আকর্ষণ।

মেয়ে শিশুদের জন্য থাকছে টি শার্ট, পার্টি ফ্রক, কটন ফ্রক, থ্রি পিস, ফ্যাশন টপস, টু পিস, লেহেঙ্গা। এছাড়াও ছেলে শিশুদের জন্য থাকছে সিঙ্গেল শার্ট, ফ্যাশনেবল শার্ট-প্যান্ট সেট, পাঞ্জাবি, পায়জামা, ডেনিম প্যান্ট, নিট প্যান্ট, টি শার্ট, ইনফ্যান্ট সেট, নিউ বর্ণ সেট, ইনফ্যান্ট পাঞ্জাবি সেট, পলো শার্ট ইত্যাদি।

এছাড়াও ‘সারা’র এবার ঈদের বিশেষ আয়োজনের মধ্যে থাকছে ফুল ফ্যামিলি একই ডিজাইনের পোশাকের সংগ্রহ (বাবা-ছেলে-মা-মেয়ে)। তাছাড়া কাপলদের জন্য থাকছে একই ডিজাইনের বিভিন্ন পোশাকের আয়োজন।

এক বিজ্ঞপ্তিতে সারা জানিয়েছে, আউটলেটের পাশাপাশি ‘সারা’র নিজস্ব ওয়েবসাইট (www.saralifestyle.com), ফেসবুক পেজ (https://www.facebook.com/saralifestyle.bd) এবং ইন্সটাগ্রাম (https://www.instagram.com/saralifestyle.bd/) থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারেন। এছাড়া ঢাকার বাইরে সারাদেশে কুরিয়ারের মাধ্যমেও পণ্য ডেলিভারি দেওয়া হবে।

একাত্তর/এসি
দেশের অন্যতম ফ্যাশন রিটেইল ব্র্যান্ড ‘সারা লাইফস্টাইল’ খুলনায় তাদের ১৬তম আউটলেটের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর শিববাড়ী কেডিএ মসজিদের বিপরীত পাশে মজিদ সরণিতে এই...
এক লাখেরও বেশি পণ্যে ৭০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে দেশের অন্যতম লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’। ২০২৫ সালকে উপলক্ষ্য করে ‘সারা’ লাইফস্টাইলের এই আয়োজনে থাকছে নির্দিষ্ট পণ্যের ওপর ২৫ শতাংশ থেকে ৭০...
অথেনটিক কসমেটিকসের নির্ভরযোগ্য রিটেইল চেইন হারল্যান স্টোরের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে।
বন্যার্তদের সহায়তায় ৮১ লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশের পোশাক শিল্পের অন্যতম প্রতিষ্ঠান ‘স্নোটেক্স’ গ্রুপ ও এর অঙ্গ প্রতিষ্ঠান ‘সারা লাইফস্টাইল’, ‘ঢেউ’ এবং  স্নোটেক্স পরিবারের ২২ হাজার সদস্য।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর