ই-কমার্স প্ল্যাটফর্ম ফেজমো লিমিটেডের যাত্রা শুরু

আপডেট : ১৩ মে ২০২৪, ০৫:৫১ পিএম

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশের প্রথম ফ্যাশন ও লাইফস্টাইল ই-কমার্স প্ল্যাটফর্ম ফেজমো লিমিটেড। এতে বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাইল ই-কমার্স ব্যবসার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে বলে দাবি করা হচ্ছে। এছাড়াও ভোক্তাদের কাছে সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন পণ্য সহজলভ্যে পৌঁছে দেবে। 

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এখন থেকে ই-কমার্স সাইট ‘fejmo.com’ এর মাধ্যমে হোম ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি এবং অনলাইন পেমেন্ট সুবিধা কাজে লাগিয়ে ভোক্তারা দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসে সহজেই ফ্যাশন ও লাইফস্টাইল পণ্য ক্রয় করতে পারবেন।

‘ফেজমো লিমিটেড’- এর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ স্বাচ্ছন্দ্যে ব্যবহার উপযোগী এবং আকর্ষণীয় নানান ফিচারের সমন্বয়ে তৈরি করা হয়েছে। যাতে ভোক্তারা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ক্যাটাগরি থেকে বাছাই করে তাদের প্রয়োজনীয় পণ্যগুলো অর্ডার করতে পারেন। ফেজমো লিমিটেড শুধু পণ্যের নিশ্চয়তাই দিচ্ছে না, পাশাপাশি সাশ্রয়ী মূল্য ও বিভিন্ন অফারের মাধ্যমে ভোক্তাদের কেনাকাটা উপভোগ্য করে তুলবে।

নতুন ই-কমার্স নিয়ে ফেজমো লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মনিরা আক্তার মৌ বলেন, 'বাংলাদেশের প্রথম ফ্যাশন ও লাইফস্টাইল ই-কমার্স হতে যাচ্ছে ফেজমো লিমিটেড। ই-কমার্স নিয়ে অনেকেই কাজ করছেন কিন্তু ফ্যাশন ও লাইফস্টাইল ই-কমার্স নিয়ে কেউও ভিতর থেকে চিন্তা করে না। আমার বিশ্বাস, ই-কমার্স প্ল্যাটফর্ম ফেজমো লিমিটেডে আপনাদের পছন্দের সব লাইফস্টাইল পণ্য পাবেন।'

এআর
নিরাপদ খাদ্যভিত্তিক জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান ‘ঘরেরবাজার’–এর উদ্যোক্তারা এবার ফ্যাশন জগতে পা রাখলেন। শালীনতা ও আধুনিক রুচির সমন্বয়ে তারা নিয়ে এসেছেন নতুন লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ড ‘তাবায়া’।
বাংলাদেশের ফ্যাশন রিটেইল ব্র্যান্ড সারা লাইফস্টাইল খুলনায় তাদের ১৬তম আউটলেটের সফট ওপেনিং উদযাপন করেছে।
সাশ্রয়ী মূল্যে সেরা মান, টেকসই আরামদায়ক ফ্যাশন– এই প্রতিশ্রুতি নিয়েই বাংলাদেশে শীতকালীন পোশাকের বাজারে শীর্ষস্থানে নিজেদের অবস্থান ধরে রেখেছে ‘সারা’। বিশেষ করে জ্যাকেটের ক্ষেত্রে এই ব্র্যান্ডটি এখন...
বাংলাদেশের ই-কমার্স খাতের অন্যতম প্রধান প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ সেলার সামিট ২০২৫ সফলভাবে আয়োজন করেছে, যেখানে এক হাজারেরও বেশি বিক্রেতা ও শীর্ষস্থানীয় ব্র্যান্ড অংশগ্রহণ করেছেন।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর