মডেস্ট ফ্যাশনে ঘরেরবাজার-এর নতুন উদ্যোগ ‘তাবায়া’

আপডেট : ১৪ মে ২০২৬, ০৪:৪৬ পিএম

নিরাপদ খাদ্যভিত্তিক জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান ‘ঘরেরবাজার’–এর উদ্যোক্তারা এবার ফ্যাশন জগতে পা রাখলেন। শালীনতা ও আধুনিক রুচির সমন্বয়ে তারা নিয়ে এসেছেন নতুন লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ড ‘তাবায়া’। মূলত রুচিশীল ও মডেস্ট (শালীন) ফ্যাশনকে আরও প্রিমিয়ামভাবে উপস্থাপনের লক্ষ্য নিয়ে এই ব্র্যান্ডের যাত্রা শুরু হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ইসলামি সংস্কৃতি ও মধ্যপ্রাচ্যের পোশাকধারার প্রতি দেশের মানুষের দীর্ঘদিনের আগ্রহকে গুরুত্ব দিয়ে ‘তাবায়া’ তাদের সংগ্রহ সাজিয়েছে। যেখানে একই সঙ্গে শালীনতা, আরাম ও আধুনিক নান্দনিকতাকে প্রাধান্য দেওয়া হয়েছে।

তাবায়ার সংগ্রহে রয়েছে দেশীয় ঐতিহ্যবাহী পাঞ্জাবির পাশাপাশি প্রিমিয়াম কাপড়ে তৈরি তোব, কাবলি পাঞ্জাবি, আবায়া ও বিভিন্ন ধরনের মডেস্ট পোশাক। পেশাদার ডিজাইনার ও দক্ষ কারিগরদের তত্ত্বাবধানে তৈরি এসব পোশাকে আন্তর্জাতিক মানের ফিনিশিং ও আরাম নিশ্চিত করা হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

এই নতুন উদ্যোগ নিয়ে তাবায়া-এর ফাউন্ডার ও ঘরেরবাজার–এর ব্যবস্থাপনা পরিচালক জামশেদ মজুমদার বলেন, আমরা অনেক দিন ধরেই মডেস্ট ফ্যাশন নিয়ে অর্থবহ কিছু করার পরিকল্পনা করছিলাম। গত প্রায় এক বছর ধরে ডিজাইন, ফেব্রিক ও ফিট নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে কোরবানির ঈদকে সামনে রেখে আমরা ‘তাবায়া’ আনুষ্ঠানিকভাবে চালু করেছি।

তিনি আরও বলেন, আধুনিক প্রজন্মের রুচির সঙ্গে সামঞ্জস্য রেখে মডেস্ট ফ্যাশনকে আরও অভিজাত ও বিশ্বজনীন করে তোলাই আমাদের লক্ষ্য। এটি শুধু একটি পোশাকের ব্র্যান্ড নয়, বরং শালীনতা ও সংস্কৃতির একটি সমন্বিত লাইফস্টাইল উদ্যোগ।

বর্তমানে তাবায়া তাদের অফিশিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতে অনলাইন ও অফলাইনের সমন্বয়ে সারাদেশের মানুষের কাছে এই সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

খবর বিজ্ঞপ্তির।

একাত্তর/এসি
বাংলাদেশের ই-কমার্স খাতের অন্যতম প্রধান প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ সেলার সামিট ২০২৫ সফলভাবে আয়োজন করেছে, যেখানে এক হাজারেরও বেশি বিক্রেতা ও শীর্ষস্থানীয় ব্র্যান্ড অংশগ্রহণ করেছেন।
দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ তাদের সাড়া জাগানো মিড-ইয়ার ক্যাম্পেইন ‘লাকি ৭.৭’ আয়োজন করতে যাচ্ছে।
বাংলাদেশের অনলাইন শপিং এক্সপেরিয়েন্সে নতুনমাত্রা যোগ করতে যাচ্ছে ই-কমার্স সাইট কার্টআপ (cartup.com)। এটি ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ব্যবসায়িক অঙ্গ প্রতিষ্ঠান।
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশের প্রথম ফ্যাশন ও লাইফস্টাইল ই-কমার্স প্ল্যাটফর্ম ফেজমো লিমিটেড। এতে বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাইল ই-কমার্স ব্যবসার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে বলে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর