নজিবুল বশরের সঙ্গে ইরানি প্রতিনিধির সাক্ষাৎ

আপডেট : ১৩ মে ২০২৪, ০৮:৪৪ পিএম

বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর সঙ্গে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতিনিধি প্রফেসর ড. সৈয়দ আলী জাদেহ মুসাভি সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সৈয়দ নজিবুল বশরের সঙ্গে ইরানের ধর্ম ও সম্প্রদায় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সৈয়দ আলী জাদেহ মুসাভি সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় দুই নেতা ইরান, ফিলিস্তিন, বাংলাদেশসহ ধর্মীয় রাজনৈতিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

ফিলিস্তিনের গাজায় নিরীহ জনগণের ওপর ইসরাইলের হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন তারা।

অবিলম্বে হামলা বন্ধের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে মুসলিম বিশ্বসহ সকল মানবতাবাদী জনগণকে ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

এ সময় বিটিএফ ভাইস চেয়ারম্যান সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী, ভারপ্রাপ্ত মহাসচিব মুহাম্মদ আলী ফারুকী, সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ আলী হোসাইন, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক জাহিদ বাহার শিপলু, মোহাম্মদ সেলিম মিয়াজী, মোহাম্মদ আবু সালেহসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

কেএসএইচ
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর