ফেনীতে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার 

আপডেট : ২৪ মে ২০২৪, ০৫:৫৪ পিএম

ফেনী শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেলো বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক এক সেমিনার। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অষ্ট্রেলিয়া, কানাডা, মিশর ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষার সুযোগ ও প্রস্তুতি বিষয়ে আলোচনা হয়।  

এডুম্যাক্স কনসালটেন্সি আয়োজিতএই সেমিনারে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ফারুক আহমেদ, প্রধান বক্তা ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাশেদুজ্জামান। 

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এডুম্যাক্স কনসালটেন্সির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক আবু হানিফা মোঃ নোমান, পরিচালক জাহেদুল ইসলাম, এসিস্ট্যান্ট ম্যানেজার আবু বকর সিদ্দিক শোয়েব এবং অ্যাপিলিয়েট পার্টনার মোহাম্মদ মোস্তাক আহমেদ।

সেমিনারে প্রধান অতিথি ফারুক আহমেদ বলেন পৃথিবীর বুকে নিজকে তুলে ধরতে বিদেশে উচ্চশিক্ষার গুরুত্ব অপরিসীম। তবে, দেশের কল্যাণে ফিরে এসে দেশের জন্য কিছু করতে পারাই দেশের সফলতা।

প্রধান আলোচক রাশেদুজ্জামান বলেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে সবার আগে প্রয়োজন ইংরেজিতে দক্ষতা বৃদ্ধি করা। তাই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায় থেকে নিজেকে প্রস্তুত করতে হবে।

কনসালট্যান্সির ব্যবস্থাপনা পরিচালক শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে দায়িত্ব নিয়ে কাজ করার আহবান জানান। একজন শিক্ষার্থী কিভাবে দেশের বাইরে স্কলারশিপ ও সঠিক ক্যারিয়ার প্লানসহ সুযোগ পেতে পারে তা নিয়ে শিক্ষার্থীদের সাথে কাজ করে যাচ্ছে এডুমেক্স কনসালটেন্সি। 

এআর
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর