‘গোয়েন্দা কর্মকর্তার সাথে পরীমনির সম্পর্ক থাকলে ব্যবস্থা’

আপডেট : ১০ আগস্ট ২০২১, ০১:৩২ পিএম

পরীমনির সাথে গোয়েন্দা কর্মকর্তার সম্পর্কের বিষয়টি যদি তদন্তে প্রমাণিত হয় তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি শনিবার (৭ আগস্ট) একাত্তরকে বলেন, ‘পরীমনির সাথে ডিবি কর্মকর্তার ঘনিষ্ঠ মেলামেশা থাকলে তা অনৈতিক। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে একাত্তরে ‘গোয়েন্দা কর্মকর্তার বাসায় ১৮ ঘণ্টা কাটিয়েছেন পরীমনি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর ব্যক্তিগত নাম্বার থেকে গোলাম সাকলায়েন একাত্তরের বিশেষ প্রতিনিধি পারভেজ রেজার সাথে যোগাযোগ করেন।

আরও পড়ুন: সিনেমার আড়ালে অবৈধ ব্যবসা করতেন পরীমনি: ডিবি

সে সময় তিনি বলেন, ‘পরীমনির সাথে আমার ভালো সম্পর্ক। কার সাথে আমি গাড়িতে ঘুরবো সেটা একটি অন্য একটি বিষয়। তবে, পরীমনিকে আমি বিয়ে করিনি।’

তিনি আরো প্রশ্ন রাখেন, ‘আমি কার সাথে ঘুরবো না ঘুরবো, সেটা এভাবে নিউজে আসবে কেন।’ তিনি বলেন, ‘বিষয়টি খুবই স্পর্শকাতর, পরীমনি এই মুহূর্তে ডিবি কার্যালয়ে আছে সেখানেও তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে।’

গোলাম সাকলায়েন দাবি করেন পরীমনি তার বাসায় যাননি। তবে একাত্তরের পোর্টালের হাতে এ বিষয়ে পর্যাপ্ত তথ্য আছে জানালে তিনি বিষয়টি সঠিক নয় বলেও দাবি করেন।

আরও পড়ুন: পরীমনি আমার বাসায় যায়নি: সাকলায়েন

উল্লেখ্য, পহেলা আগস্ট সকাল ৮টা ১৫ মিনিট, সাদা রংয়ের একটি হ্যারিয়ার গাড়িতে (ঢাকা মেট্রো-ঘ ১৫ ৯৬ ৫৩) গোয়েন্দা কর্মকর্তা গোলাম সাকলায়েনের সরকারি বাসভবনে যান হালের আলোচিত নায়িকা পরীমনি। অভিনেত্রীর গাড়িচালক মো. নাজির হোসেন একাত্তরের কাছে ওই দিনের বিশদ ঘটনা বর্ণনা করেন।


একাত্তর/আরএ

দেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন ও সম্ভাবনাময় বোলার খুঁজে বের করার উদ্দেশ্যে শুরু হওয়া ‘রবি বোলার হান্ট’-এর ট্রায়াল কার্যক্রম পুরোদমে এগিয়ে চলেছে। সিলেট ও বরিশাল বিভাগের ট্রায়াল পর্ব ইতিমধ্যেই...
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। 
হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে বের করতে বিশেষ মানবিক উদ্যোগে যুক্ত হলো দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা। নিখোঁজ ব্যক্তিদের জরুরি...
বারোশ পণ্যকে পেছনে ফেলে তীব্র প্রতিযোগিতা শেষে ‘বর্ষসেরা পণ্য’র মুকুট অর্জন করেছে ‘লিলি হুইপড শিয়া বডিওয়াশ’। বিক্রয় সাফল্য, বাজার জরিপ ও ভোক্তাদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে গত সোমবার (২৮...
বিমানের ইঞ্জিনের বিকট গর্জন কিংবা বর্ষার মেঘের মেঘগর্জন, এখনো আতঙ্কে শিউরে ওঠেন গাজার ৩৫ বছর বয়সী সিস্টেমস ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবেদ। গাজায় ২০২৫ সালের সেই ভয়াবহ ইসরায়েলি বিমান হামলার ক্ষত তিনি আজও...
দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মহাযজ্ঞের পর্দা উঠতে এখনো বাকি অনেকটা সময়, কিন্তু তার আগেই কেপটাউনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ঘোষিত হয়ে গেল টুর্নামেন্টের গ্রুপ ও...
মা-বাবার মর্মান্তিক বিদায়ের পর চরম অনিশ্চয়তায় পড়া রাজধানীর দোহারের পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও...
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন পূর্ব গন্দ্রপা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া একটা নাগাদ বাংলাদেশ ব্যাংকের সামনে এই ভয়াবহ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর