ডিউ ডিজিটাল গ্লোবাল এবং হাভাস পি আর এর মধ্যে চুক্তি

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০১:৩৯ পিএম

ভিসা প্রসেসিং প্রতিষ্ঠান ডিউ ডিজিটাল গ্লোবাল এলএলসি এর সাথে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছে দেশের শীর্ষস্থানীয় জনসংযোগ ও বিজ্ঞাপনী সংস্থা হাভাস পি আর। চুক্তি অনুযায়ী হাভাস পি আর ডিউ ডিজিটাল গ্লোবালকে এক্সক্লুসিভ জনসংযোগ পরিকল্পনা ও সমাধান দিতে যাচ্ছে। 

সম্প্রতি ঢাকায় ডিউ ডিজিটাল গ্লোবাল এবং হাভাস পি আর এর মধ্যে এই চুক্তি সই হয়েছে। 

ডিউ ডিজিটাল গ্লোবাল এলএলসি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামিহা এহসান এবং হাভাস পি আর এর ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল হক চৌধুরী তাদের নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই চুক্তি সই করেন। 

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিউ ডিজিটাল গ্লোবাল এবং হাভাস পি আর এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই চুক্তির প্রসঙ্গে সামিহা এহসান বলেন, হাভাস পি আর অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ জনসংযোগ কোম্পানি, তাদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদের জনসংযোগ প্রচেষ্টাকে আশা করি আরও উন্নত করতে পারব। 

মাজহারুল হক চৌধুরী বলেন, ডিউ ডিজিটাল গ্লোবাল বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া প্রসেস করে থাকে। আমরা তাদের সাথে চুক্তিবদ্ধ হতে পেরে অত্যন্ত আনন্দিত এবং আমাদের এক দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সফলতার নতুন দিগন্তে পৌঁছাতে সক্ষম হব বলে আশা করছি ।

ডিউ ডিজিটাল এর ছয়টি দেশে ৩৫টিরও বেশি কেন্দ্র রয়েছে এবং প্রতিষ্ঠালগ্ন থেকে ১৫ লাখেরও বেশি ভিসা আবেদন সফলভাবে প্রক্রিয়া করেছে। 

ডিউ ডিজিটাল গ্লোবালের দক্ষতা এবং শক্তিশালী অবকাঠামো ব্যবহার করে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশের ভিসা আবেদনের কাজ করছে যার মধ্যে রোমানিয়া, জর্জিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া,  ইউনাইটেড আরব এমিরেটস্, মরক্কো এবং আরো অনেক দেশ রয়েছে। 

হাভাস পি আর অত্যন্ত সুনাম এবং দক্ষতার সাথে তার ক্লায়েন্টদেরকে বিজ্ঞাপন এবং জনসংযোগ সেবা দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় ডিউ ডিজিটাল গ্লোবালের সাথে এই চুক্তি সই হয়েছে যার মাধ্যমে তাদের জনসংযোগ সেবা বাস্তবায়ন সম্ভব হবে। 

আরবিএস
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর সঙ্গে চুক্তির মাধ্যমে এমআরটি লাইন–৬ এর চারটি গুরুত্বপূর্ণ মেট্রোরেল স্টেশনে বিজ্ঞাপন প্রদর্শনের দায়িত্ব পেয়েছে এন এন কমিউনিকেশন ও জালালাবাদ...
মাত্র ৮ মাস হলো যাত্রা শুরু করেছে বাংলাদেশি ক্রিয়েটিভ অ্যাডভারটাইজিং এজেন্সি ‘পপ ফাইভ’। ব্যতিক্রমী চিন্তা ও পারপাজ ড্রিভেন কাজের মাধ্যমে তারা চেষ্টা করছে নতুন কিছু করতে।
নায়িকা ও মডেল সারিকা সাবরিন ও গায়ক হৃদয় খানকে নিয়ে মিডিয়া পয়েন্ট তাদের নতুন বিজ্ঞাপন নির্মাণের ঘোষণা দিয়েছে। ব্রাদার্স ট্যেকনোলজির বহুল বিক্রিত পণ্য বি-টেক এক্সপার্ট হেয়ার অয়েলের জন্য বিজ্ঞাপনটি...
ভিএফএস এর সকল ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে বুধবার থেকে পূর্ববর্তী সময় অনুসারে সেবা প্রদান করা হবে বলে জানিয়েছে ভিএফএস গ্লোবাল।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর