আবেদনকারীদের সুখবর দিলো ভিএফএস গ্লোবাল

আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৭:৪১ পিএম

ভিএফএস এর সকল ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে বুধবার থেকে পূর্ববর্তী সময় অনুসারে সেবা প্রদান করা হবে বলে জানিয়েছে ভিএফএস গ্লোবাল।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সার্বিক পরিস্থিতির কারণে গত ২১ জুলাই হতে ২৫ জুলাই পর্যন্ত ভিএফএস গ্লোবালের সকল কার্যক্রম বন্ধ ছিলো। ৩১ জুলাই, বুধবার হতে ভিএফএস গ্লোবালের সকল ভিসা এপ্লিকেশন সেন্টার হতে পূর্ববর্তী সময় অনুসারে সেবা প্রদান করা হবে। সাময়িক বিঘ্নতার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। 

আরও বলা হয়, ভিএফএস গ্লোবাল হলো বিশ্বের বৃহত্তম আউটসোর্সিং এবং প্রযুক্তি পরিষেবা বিশেষজ্ঞ, যারা জেনারেটিভ এআইসহ প্রযুক্তিগত পরিষেবার মাধ্যমে বিশ্বব্যাপী সরকার ও কূটনৈতিক মিশনের জন্য কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশের সরকারের জন্য ভিসা, পাসপোর্ট এবং রাষ্ট্র প্রতিনিধি সংক্রান্ত পরিষেবাগুলো এবং প্রশাসনিক কাজগুলো যথাযথ মূল্যায়নের মাধ্যমে পরিচালনা করে।

ভিএফএস গ্লোবাল ৬৭টি দেশের সরকারের বিশ্বস্ত অংশীদার, যা ১৫৩টি দেশে ৩,৪৪২টিরও বেশি ভিসা আবেদন কেন্দ্রের সাথে একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি তার সূচনালগ্ন ২০০১ সাল থেকে ২৯২ মিলিয়নেরও বেশি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছে।

আরবিএস
ভিসা প্রসেসিং প্রতিষ্ঠান ডিউ ডিজিটাল গ্লোবাল এলএলসি এর সাথে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছে দেশের শীর্ষস্থানীয় জনসংযোগ ও বিজ্ঞাপনী সংস্থা হাভাস পি আর।
বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্টের জন্য সীমাহীন চাহিদার কারণে আইআরসিসি সাময়িকভাবে জারি করা বায়োমেট্রিক নির্দেশনা পত্র (বিআইএলএস) এবং পাসপোর্ট জমা পত্রের মেয়াদ বাড়িয়েছে।
ভিএফএস গ্লোবালের সাথে ভিসা সেবা চুক্তি নবায়ন করেছে সুইডেন। এই চুক্তির আওতায় ভিএফএস গ্লোবাল বাংলাদেশসহ ৩৭ দেশ থেকে সুইডেনের ভিসা আবেদন সংক্রান্ত সেবা দেবে।
১০ থেকে ১৫ লাখ টাকায় রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট বানিয়ে দিচ্ছে দালালরা। একটি পাসপোর্ট ভেরিফিকেশনের সময় তদন্ত করতে গিয়ে এমন এক চক্রের খোঁজ মিলেছে, যারা রীতিমত আসল বাংলাদেশি পাসপোর্ট বানিয়ে...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর