চার মেট্রো স্টেশনে বিজ্ঞাপন ব্যবস্থাপনার দায়িত্ব পেলো এন এন কমিউনিকেশন ও জালালাবাদ এন্টারপ্রাইজ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৬ পিএম

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর সঙ্গে চুক্তির মাধ্যমে এমআরটি লাইন–৬ এর চারটি গুরুত্বপূর্ণ মেট্রোরেল স্টেশনে বিজ্ঞাপন প্রদর্শনের দায়িত্ব পেয়েছে এন এন কমিউনিকেশন ও জালালাবাদ এন্টারপ্রাইজ। স্টেশনগুলো হলো— শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রো রেল হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ফারুক আহমেদ আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ডিএমটিসিএল-এর কোম্পানি সচিবসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া এন এন কমিউনিকেশনসের চিফ অপারেটিং অফিসার (সিওও) জনাব ইকবাল হোসেন এবং জালালাবাদ গ্রুপের ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব নাবিল আহমেদ চৌধুরীর নেতৃত্বে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরাও অনুষ্ঠানে অংশ নেন।

চুক্তি অনুযায়ী, মেট্রো রেলের উল্লিখিত চারটি ব্যস্ত স্টেশনের অভ্যন্তরে আলোকিত ও অনালোকিত বিজ্ঞাপন এবং বিভিন্ন প্রচার কার্যক্রম পরিচালনা করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটি। এর মাধ্যমে প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রী ও দর্শনার্থীর কাছে ব্র্যান্ড ও ব্যবসায়িক বার্তা পৌঁছে দেওয়ার নতুন সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তারা বলেন, এই অংশীদারিত্ব মেট্রো রেল স্টেশনভিত্তিক বিজ্ঞাপন ব্যবস্থাপনায় একটি নতুন মাত্রা যোগ করবে এবং আধুনিক নগর যোগাযোগ ব্যবস্থার সঙ্গে বাণিজ্যিক সম্ভাবনাকে আরও গতিশীল করবে।

চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে রাজধানীর গণপরিবহন খাতে বিজ্ঞাপন ও প্রচার ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আরবিএস
মাত্র ৮ মাস হলো যাত্রা শুরু করেছে বাংলাদেশি ক্রিয়েটিভ অ্যাডভারটাইজিং এজেন্সি ‘পপ ফাইভ’। ব্যতিক্রমী চিন্তা ও পারপাজ ড্রিভেন কাজের মাধ্যমে তারা চেষ্টা করছে নতুন কিছু করতে।
নায়িকা ও মডেল সারিকা সাবরিন ও গায়ক হৃদয় খানকে নিয়ে মিডিয়া পয়েন্ট তাদের নতুন বিজ্ঞাপন নির্মাণের ঘোষণা দিয়েছে। ব্রাদার্স ট্যেকনোলজির বহুল বিক্রিত পণ্য বি-টেক এক্সপার্ট হেয়ার অয়েলের জন্য বিজ্ঞাপনটি...
ভিসা প্রসেসিং প্রতিষ্ঠান ডিউ ডিজিটাল গ্লোবাল এলএলসি এর সাথে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছে দেশের শীর্ষস্থানীয় জনসংযোগ ও বিজ্ঞাপনী সংস্থা হাভাস পি আর।
কোকাকোলার একটি বিজ্ঞাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।  বিজ্ঞাপনটি কেন্দ্র করে কোকাকোলা বয়কটের পাশাপাশি অভিনয়শিল্পীদের বয়কটের হুমকি দিয়েছেন নেটিজেনরা।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর