এসিআই কনজ্যুমারে চিফ বিজনেস অফিসার কামরুল হাসান

আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০৭:৩৬ পিএম

বাংলাদেশের এফএমসিজি এবং লবণ শিল্পের প্রভাবশালী ব্যক্তিত্ব কামরুল হাসান সম্প্রতি এসিআই কনজ্যুমার ব্র্যান্ডের চিফ বিজনেস অফিসার পদে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি বিজনেস ডিরেক্টর হিসেবে এসিআই কনজ্যুমার ব্র্যান্ডের বিভিন্ন পোর্টফোলিও তত্ত্বাবধান করেছেন। 

তার বর্ণাঢ্য ২৫ বছরের কর্মজীবনের মধ্যে ২২ বছর তিনি এসিআই কনজ্যুমার ব্র্যান্ডে অসাধারণ অবদান রেখেছেন। তিনি পোর্টফোলিওকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি বহুমুখীকরণেও অগ্রণী ভূমিকা পালন করেছেন। 

লবণ শিল্পে অনন্য অবদানের জন্য, বিশেষ করে ভ্যাকুয়াম-ইভাপোরেটেড লবণ প্রতিষ্ঠায় তিনি ব্যাপকভাবে পরিচিত। তার প্রবৃদ্ধি-কেন্দ্রিক কৌশল এবং উদ্ভাবনী উদ্যোগ শিল্পে নতুন মানদণ্ড স্থাপন করেছে।

ক্যারিয়ারের শুরুতে কামরুল হাসান বাংলাদেশের সফট ড্রিঙ্কস বাজারে ভার্জিন ড্রিঙ্কস স্লিম ক্যান চালু করেন, যা কোমল পানীয়  শিল্পের জন্য একটি বিপ্লবী সূচনা ছিল।

এছাড়াও তিনি বাংলাদেশের প্রথম শতভাগ বিশুদ্ধ ভ্যাকুয়াম-ইভাপোরেটেড লবণ হিসেবে এসিআই পিওর সল্ট বাজারে নিয়ে আসেন, যা ভোক্তাদের জন্য এক নতুন মানদণ্ড স্থাপন করে। 

স্যাভলন অ্যান্টিসেপ্টিক, ওয়ান্ডার ডিশওয়াশিং, স্মার্ট ওয়াশিং পাউডার, শাইনেক্স ফ্লোর ক্লিনার, সেপটেক্স বার সাবান, ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, টুইঙ্কল বেবি ডায়াপার, এসিআই সুগার, কোলগেট, স্পার্কল লাইটস এবং ডুলাক্স পেইন্টস-এর মতো ব্র্যান্ড প্রতিষ্ঠায় তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। 

কামরুল হাসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইনস্টিটিউট থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্র্যান্ড ম্যানেজমেন্ট এবং নেতৃত্বের ক্ষেত্রে তার গভীর দক্ষতা রয়েছে, যা তিনি ভারতের আইআইএম কলকাতা এবং যুক্তরাজ্যের কমন পারপাস-এর মতো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে অর্জিত প্রশিক্ষণের মাধ্যমে আরও সমৃদ্ধ করেছেন।

একাত্তর/এসি
দেশের অন্যতম জনপ্রিয় নারী স্বাস্থ্যসুরক্ষা ও স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড ‘ফ্রিডম’ দেশব্যাপী একটি আকর্ষণীয় কনজ্যুমার প্রোমোশন ক্যাম্পেইন শুরু করেছে। ‘স্কুটি নাকি গোল্ড?’ শীর্ষক এই বিশেষ আয়োজনের...
এসিআই-এর হাইজিন প্রোডাক্টস ফ্যাক্টরি সম্প্রতি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মর্যাদাপূর্ণ আইএসও কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন অর্জন করেছে।
দেশে বাজারজাতকারী স্বনামধন্য ব্র্যান্ড - এসিআই এরোসল ইনসেক্ট স্প্রে এবং অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার বাড্ডায় সুবিধা বঞ্চিত স্কুল শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ ইফতার আয়োজন করেছে। ‘ভালো কাজের...
ত্বকের যত্নে বিভিন্ন ধরনের পণ্যের ব্যবহার বেড়েই চলছে। এবার বিদেশি ব্র্যান্ডের পাশাপাশি জায়গা করে নিতে এসিআই নিয়ে এলো নতুন প্রজন্মের ফর্মুলেশনে তৈরি প্রথম ব্র্যান্ড অ্যাঞ্জেলিনা।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর