ফ্রিডমের ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত, মেয়াদ বাড়লো আগস্ট পর্যন্ত

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৬:৪০ পিএম

এসিআই হাইজিন প্রোডাক্টস বিজনেসের ফিমেল হাইজিন ব্র্যান্ড ‘ফ্রিডম’ আয়োজিত ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের প্রথম পর্যায়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে ভোক্তাদের ব্যাপক সাড়া পাওয়ায় ক্যাম্পেইনটির মেয়াদ আগামী আগস্ট ২০২৬ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে ‘ফ্রিডম ফিয়েস্তা’ শীর্ষক এক জাকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে স্কুটি ও গোল্ড কয়েন হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে ক্যাম্পেইনের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী, স্থপতি ও শিক্ষাবিদ অপি করিম। এ সময় তিনি নারীদের স্বাস্থ্য ও হাইজিন খাতে ফ্রিডমের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।

এসিআই কনজ্যুমার বিজনেসের বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা কেবল পুরস্কারই দিচ্ছি না, বরং ভোক্তাদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের আস্থাকে উদযাপন করছি। বাংলাদেশের নারীদের নিরাপদ হাইজিন ও সুস্থতা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আগামীতেও নারীদের দৈনন্দিন জীবনে সহায়ক এমন আরও উদ্ভাবনী উদ্যোগ নিয়ে আসবে ফ্রিডম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসিআই কনজ্যুমার বিজনেসের প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল ইসলাম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর মো. নাহিদ নেওয়াজ, জিএম (সেলস) মিজানুর রহমান, জিএম (অপারেশন্স) দীপঙ্কর বিশ্বাস, ডিজিএম শেহরিন কামাল এবং পিজিএম আসির আওসাফসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পুরস্কার বিতরণের পর আয়োজনের শেষাংশে ছিলো সাংস্কৃতিক পরিবেশনা। সেখানে জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতমের লাইভ গান, জাদুকরী ম্যাজিক শো এবং স্ট্যান্ড-আপ কমেডি উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা।

একাত্তর/এসি
নবজাতকের সংবেদনশীল ত্বকের কথা মাথায় রেখে বাজারে নতুন ‘টুইংকেল নিউ বর্ন বেবি বেল্ট ডায়াপার’ নিয়ে এসেছে এসিআইয়ের জনপ্রিয় ব্র্যান্ড টুইংকেল। বিশেষ উদ্ভাবনী প্রযুক্তিতে তৈরি এই ডায়াপারটি শিশুর যত্নকে...
দেশের অন্যতম জনপ্রিয় নারী স্বাস্থ্যসুরক্ষা ও স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড ‘ফ্রিডম’ দেশব্যাপী একটি আকর্ষণীয় কনজ্যুমার প্রোমোশন ক্যাম্পেইন শুরু করেছে। ‘স্কুটি নাকি গোল্ড?’ শীর্ষক এই বিশেষ আয়োজনের...
এসিআই-এর হাইজিন প্রোডাক্টস ফ্যাক্টরি সম্প্রতি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মর্যাদাপূর্ণ আইএসও কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন অর্জন করেছে।
দেশে বাজারজাতকারী স্বনামধন্য ব্র্যান্ড - এসিআই এরোসল ইনসেক্ট স্প্রে এবং অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার বাড্ডায় সুবিধা বঞ্চিত স্কুল শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ ইফতার আয়োজন করেছে। ‘ভালো কাজের...
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
অফিসের অন্তহীন চাপ, যাতায়াতের দীর্ঘ যানজট আর ঘুমের চিরন্তন ঘাটতিতে ভোগা জাপানে এবার আয়োজিত হলো এক অভিনব ও ব্যতিক্রমী প্রতিযোগিতা। কে কত দ্রুত ঘুমিয়ে পড়তে পারেন এবং বিছানায় শুয়েই সবচেয়ে গভীর ও...
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
ভারতের রাজধানী দিল্লিতে নরেন্দ্র মোদী সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের পারদ এক ধাক্কায় বহু গুণ বাড়িয়ে দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও বিতর্কিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর