ফ্রিডমের নতুন ক্যাম্পেইন, স্কুটি বা স্বর্ণ জেতার সুযোগ

আপডেট : ২৩ মে ২০২৬, ০৪:৫৭ পিএম

দেশের অন্যতম জনপ্রিয় নারী স্বাস্থ্যসুরক্ষা ও স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড ‘ফ্রিডম’ দেশব্যাপী একটি আকর্ষণীয় কনজ্যুমার প্রোমোশন ক্যাম্পেইন শুরু করেছে। ‘স্কুটি নাকি গোল্ড?’ শীর্ষক এই বিশেষ আয়োজনের মাধ্যমে ক্রেতাদের জন্য আকর্ষণীয় স্কুটি অথবা স্বর্ণ জেতার সুযোগ নিয়ে এসেছে এসিআই লিমিটেডের এই ব্র্যান্ডটি।

দীর্ঘ সময় ধরে দেশের নারীদের ক্ষমতায়ন এবং মৌলিক স্বাস্থ্যবিধি ও সুরক্ষা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে ফ্রিডম। এরই ধারাবাহিকতায় ক্রেতাদের জন্য এই নতুন ক্যাম্পেইন ঘোষণা করা হয়েছে।

আয়োজকেরা জানিয়েছেন, দেশের যেকোনো প্রান্ত থেকে নারীরা অত্যন্ত সহজে এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। অংশগ্রহণের জন্য ক্রেতাদের ‘ফ্রিডম’-এর নির্ধারিত কিছু প্যাক ক্রয় করতে হবে। পণ্য ক্রয়ের পর প্যাকেটে থাকা একটি কিউআর কোড স্ক্যান করতে হবে এবং নির্দিষ্ট ওয়েবসাইটে দেওয়া নির্দেশিকা অনুসরণ করে ক্যাম্পেইনে অংশগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। দেশব্যাপী শুরু হওয়া এই বিশেষ ক্যাম্পেইনটি চলবে আগামী জুলাই ২০২৬ পর্যন্ত।

ক্যাম্পেইনটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে দেশের জনপ্রিয় নিউজ চ্যানেলগুলোতে চোখ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া যেকোনো সর্বশেষ খবর ও নিয়মিত আপডেট পেতে ‘ফ্রিডম’-এর অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজগুলো ফলো করে যুক্ত থাকার জন্য ক্রেতাদের প্রতি আহবান জানিয়েছে ব্র্যান্ডটি।

একাত্তর/এসি
নবজাতকের সংবেদনশীল ত্বকের কথা মাথায় রেখে বাজারে নতুন ‘টুইংকেল নিউ বর্ন বেবি বেল্ট ডায়াপার’ নিয়ে এসেছে এসিআইয়ের জনপ্রিয় ব্র্যান্ড টুইংকেল। বিশেষ উদ্ভাবনী প্রযুক্তিতে তৈরি এই ডায়াপারটি শিশুর যত্নকে...
এসিআই হাইজিন প্রোডাক্টস বিজনেসের ফিমেল হাইজিন ব্র্যান্ড ‘ফ্রিডম’ আয়োজিত ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের প্রথম পর্যায়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে ভোক্তাদের ব্যাপক সাড়া...
এসিআই-এর হাইজিন প্রোডাক্টস ফ্যাক্টরি সম্প্রতি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মর্যাদাপূর্ণ আইএসও কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন অর্জন করেছে।
দেশে বাজারজাতকারী স্বনামধন্য ব্র্যান্ড - এসিআই এরোসল ইনসেক্ট স্প্রে এবং অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার বাড্ডায় সুবিধা বঞ্চিত স্কুল শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ ইফতার আয়োজন করেছে। ‘ভালো কাজের...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর