দেশে প্রথম ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ চাল আনলো এসিআই

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৪০ পিএম

বাংলাদেশে প্রথম ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ চাল নিয়ে এলো এসিআই। তাদের সহযোগী প্রতিষ্ঠান এসিআই ফুড্স লিমিটেডের নতুন এই পণ্যের নাম ‘এসিআই পিওর ফর্টিফাইড চাল’।   

সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন পণ্যটির উদ্বোধন করা হয়। 

প্রতিষ্ঠানটির দাবি, এই চাল ভোক্তাদের জন্য পুষ্টিকর খাদ্য এবং গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্য এবং পুষ্টি নিশ্চিত করবে।  

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এসিআই গ্রুপের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা, এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান এবং এসিআই ফুডস এবং কমোডিটি ব্র্যান্ডসের চিফ বিজনেস অফিসার ফারিয়া ইয়াসমিন, ওয়ার্ল্ড ফুড প্রোগ্র্যাম-এর ডেপুটি হেড অফ প্রোগ্র্যাম মানান মোম্মাসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। 

এম আনিস উদ দৌলাতার বক্তৃতায় বলেন, এসিআই লিমিটেড ভোক্তাদের খাদ্যের মান উন্নয়ন এবং পুষ্টির নিশ্চয়তা নিশ্চিত করতে নিরলসভাবে নতুন উদ্ভাবন ও উদ্যোগ গ্রহণ করছে, যা বাংলাদেশের পুষ্টিহীনতার সমস্যা সমাধানে সরাসরি এবং ইতিবাচক ভূমিকা রাখে।

তার আশা, এসিআই পিওর ফর্টিফাইড চাল দেশের খাদ্যে মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি পূরণে এবং ভোক্তাদের দৈহিক এবং মানসিক বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

এছাড়া অন্য অতিথিরা খাদ্যশিল্পে উদ্ভাবন ও পুষ্টিগুণের ভূমিকা নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য দেন।

অনুষ্ঠানে জানানো হয়, এসিআই পিওর ফর্টিফাইড চাল দুটি প্রিমিয়াম ভেরিয়েন্ট- জিরাশাইল এবং কাটারি চাল পাওয়া যাবে। উভয় চালে ভিটামিন এ , ভিটামিন বি ১, ভিটামিন বি ১২, আয়রন, জিঙ্ক এবং ফলিক অ্যাসিডসহ প্রয়োজনীয় পুষ্টিতে সমৃদ্ধ।  

একাত্তর/এসি
দেশের অন্যতম জনপ্রিয় নারী স্বাস্থ্যসুরক্ষা ও স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড ‘ফ্রিডম’ দেশব্যাপী একটি আকর্ষণীয় কনজ্যুমার প্রোমোশন ক্যাম্পেইন শুরু করেছে। ‘স্কুটি নাকি গোল্ড?’ শীর্ষক এই বিশেষ আয়োজনের...
এসিআই-এর হাইজিন প্রোডাক্টস ফ্যাক্টরি সম্প্রতি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মর্যাদাপূর্ণ আইএসও কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন অর্জন করেছে।
দেশে বাজারজাতকারী স্বনামধন্য ব্র্যান্ড - এসিআই এরোসল ইনসেক্ট স্প্রে এবং অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার বাড্ডায় সুবিধা বঞ্চিত স্কুল শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ ইফতার আয়োজন করেছে। ‘ভালো কাজের...
ত্বকের যত্নে বিভিন্ন ধরনের পণ্যের ব্যবহার বেড়েই চলছে। এবার বিদেশি ব্র্যান্ডের পাশাপাশি জায়গা করে নিতে এসিআই নিয়ে এলো নতুন প্রজন্মের ফর্মুলেশনে তৈরি প্রথম ব্র্যান্ড অ্যাঞ্জেলিনা।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর