স্কয়ার টয়লেট্রিজের সিইও হলেন মালিক মোহাম্মদ সাঈদ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১১ পিএম

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে পদোন্নতি পেয়েছেন মালিক মোহাম্মদ সাঈদ। এর আগে তিনি প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে একই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছিলেন। এই পদোন্নতির মাধ্যমে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড প্রথমবারের মতো পেল প্রধান নির্বাহী কর্মকর্তা।

এফএমসিজি খাতে ২৩ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন মালিক মোহাম্মদ সাঈদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০০২ সালে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডে ব্র্যান্ড এক্সিকিউটিভ হিসেবে যোগ দেন। নতুন এই পদোন্নতির আগে তিনি প্রধান পরিচালন কর্মকর্তা, হেড অব অপারেশনস, হেড অব মার্কেটিংসহ প্রতিষ্ঠানটির নানা গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

প্রধান পরিচালন কর্মকর্তা থাকাকালে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে মালিক মোহাম্মদ সাঈদের বিচক্ষণতা ও দূরদর্শিতা ব্যাপক ভূমিকা রেখেছে। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন ‘আইবিএ অ্যালামনাই ক্লাব’-এর পরিচালনা পর্ষদের অন্যতম একজন পরিচালক।

একাত্তর/এসি
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী সোমবার। ২০১২ সালের ৫ জানুয়ারি বিশিষ্ট এই শিল্পপতির মৃত্যু হয়।
সেরা রাঁধুনী ১৪২৯-এর ফলাফল ঘোষণা
চূড়ান্ত পর্বে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর সেরা রাঁধুনী ১৪২৯-এর বিজয়ী হলেন ঢাকার আইরিশ আতিয়ার। প্রথম রানারআপ ঢাকার সাদিয়া কামাল উর্মি এবং দ্বিতীয় রানারআপ রাজশাহীর ফেরদৌস আরা টুইনকে পেছনে ফেলে এ...
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর স্ত্রী অনিতা চৌধুরী মারা গেছেন। রোববার (১৩ নভেম্বর) দুপুরে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর