রোববার মাতৃভাষার চলচ্চিত্র উৎসব শুরু

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৬ পিএম

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাতৃভাষার চলচ্চিত্র উৎসব ২০২৫ অনুষ্ঠিত হবে আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা তিনটায় ধানমন্ডির ভিনটেজ কনভেনশন হলে উৎসবের উদ্বোধন করা হবে। উৎসবে বাংলা ভাষার চলচ্চিত্রসহ দেশের চাকমা, মারমা , ম্রো বম, গারো, সাঁওতাল ভাষায় নির্মিত চলচ্চিত্র প্রদর্শিত হবে।

দুই দিন ব্যাপী এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। 

আলোচক হিসেবে উপস্থিত থাকবেন -অধ্যাপক ড. এমএম আকাশ, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক এবিএম শামসুল হুদা, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ  এবং জনউদ্যোগ জাতীয় কমিটির আহবায়ক ডা. মুশতাক হোসেন। 

সভাপতিত্ব করবেন বান্দরবান পার্বত্য জেলার চিকিৎসক এবং চলচ্চিত্র প্রযোজক ডা. মং উষা থোয়াই। অংশ নেবেন চলচ্চিত্র চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, শিক্ষক ও দর্শনার্থী। 

চলচ্চিত্র উৎসবে কোনো প্রবেশ ফি থাকছে না। রোববার বিকেল তিনটা থেকে উৎসব শুরু হয়ে ২৪ ফেব্রুয়ারি রাত ৯টায় শেষ হবে।

একাত্তর/এসি
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর