সুবিধা বঞ্চিত স্কুল শিশুদের সাথে এসিআইয়ের ইফতার আয়োজন

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০১:২৩ পিএম

দেশে বাজারজাতকারী স্বনামধন্য ব্র্যান্ড - এসিআই এরোসল ইনসেক্ট স্প্রে এবং অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার বাড্ডায় সুবিধা বঞ্চিত স্কুল শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ ইফতার আয়োজন করেছে। ‘ভালো কাজের হোটেলে’র সাথে যৌথভাবে এই উদ্যোগটি পরিচালিত হয়।

অনুষ্ঠানের প্রায় ৪০০ শিশু এসিআই এরোসল এবং অ্যাঞ্জেলিকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একসাথে ইফতারে অংশ নেয়। অনুষ্ঠানটিতে সুবিধা বঞ্চিত শিশুদের
পুষ্টিকর খাবার সরবরাহ করা ও রমজানের সৌন্দর্য উদযাপনের পাশাপাশি মানবিকতা, মূল্যবোধ পালন ও উদারতার বার্তা ছড়িয়ে দেয়া হয়েছে।

এই উদ্যোগটি সম্প্রদায়কে উন্নীত করার এবং শিশুদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য আমাদের প্রতিশ্রুতি প্রকাশ করে।

ইফতার আয়োজনের মাধ্যমে আমরা শিশুদের মুখে হাসি ফোটাতে, সহানুভূতি ও উদারতার সংস্কৃতি গড়ে তুলতে চাই, বলেন এসিআই- এরোসল এবং অ্যাঞ্জেলিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার গুরুত্ব প্রচার করা ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানটিতে এসিআই- এরোসল এবং অ্যাঞ্জেলিকের ঊর্ধ্বতন কর্মকর্তা ইউসুফ শাফায়েত, সুকুমার সরকার, মিডিয়া প্রতিনিধি ও স্টেকহোল্ডাররা কমিউনিটির সম্মিলিত প্রচেষ্টার প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এই অনুষ্ঠানের নেতৃত্ব দেন।

তারা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চালিয়ে যেতে চায়, যাতে সম্প্রদায়-ভিত্তিক প্রচেষ্টার মাধ্যমে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা করা যায়।

একাত্তর/আরএ
নবজাতকের সংবেদনশীল ত্বকের কথা মাথায় রেখে বাজারে নতুন ‘টুইংকেল নিউ বর্ন বেবি বেল্ট ডায়াপার’ নিয়ে এসেছে এসিআইয়ের জনপ্রিয় ব্র্যান্ড টুইংকেল। বিশেষ উদ্ভাবনী প্রযুক্তিতে তৈরি এই ডায়াপারটি শিশুর যত্নকে...
এসিআই হাইজিন প্রোডাক্টস বিজনেসের ফিমেল হাইজিন ব্র্যান্ড ‘ফ্রিডম’ আয়োজিত ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের প্রথম পর্যায়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে ভোক্তাদের ব্যাপক সাড়া...
দেশের অন্যতম জনপ্রিয় নারী স্বাস্থ্যসুরক্ষা ও স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড ‘ফ্রিডম’ দেশব্যাপী একটি আকর্ষণীয় কনজ্যুমার প্রোমোশন ক্যাম্পেইন শুরু করেছে। ‘স্কুটি নাকি গোল্ড?’ শীর্ষক এই বিশেষ আয়োজনের...
এসিআই-এর হাইজিন প্রোডাক্টস ফ্যাক্টরি সম্প্রতি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মর্যাদাপূর্ণ আইএসও কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন অর্জন করেছে।
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নারী ও পুরুষের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর