আইডিএলসির এএমডি হলেন আসিফ সাদ বিন শামস

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৭:৩৭ পিএম

আইডিএলসি ফাইন্যান্সে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন প্রতিষ্ঠানটির চিফ রিস্ক আফিসার আসিফ সাদ বিন শামস। 

রোববার (২৩ মার্চ) প্রতিষ্ঠানটির ৩৫০তম পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় জানানো হয়, আগামী পহেলা এপ্রিল থেকে তার এই পদোন্নতি কার্যকর হবে।

২০০৯ সালে আইডিএলসিতে যোগ দেওয়ার পর থেকে আসিফ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি ও ইতিবাচক রূপান্তরে শুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রাথমিকভাবে তিনি ক্রেডিট এবং কালেকশন বিভাগের নেতৃত্ব দেন এবং ২০২১ সালের মার্চে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে উন্নীত হন।

ব্যাংকিং ও আর্থিক খাতে প্রায় ২৯ বছর কাজের অভিজ্ঞতা রয়েছে আসিফের। ১৯৯৬ সালে ইস্টার্ন ব্যাংক লিমিটেডে (ইবিেএল) প্রবেশনারি অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু শুরু। 

আইডিএলসিতে আসার আগে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে (এসসিবি) পলিসি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ও এক্সিকিউটিভ এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।

একাত্তর/এসি
২০২৬ সালের প্রথম প্রান্তিকের সমাপ্তিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি নিশ্চিত করেছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। উল্লেখিত সময়কালে প্রতিষ্ঠানটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা (এনপিএটি) ছিল ৬২.২৫ কোটি টাকা, যা...
নানাবিধ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও ব্যবসায়িক সাফল্যের ধারা বজায় রেখেছে দেশের অ-ব্যাংকিং আর্থিক খাতের অন্যতম প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর