আইডিএলসির মুনাফা বেড়েছে ২২ শতাংশ, ২০ শতাংশ লভ্যাংশের প্রস্তাব

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৭:১২ পিএম

নানাবিধ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও ব্যবসায়িক সাফল্যের ধারা বজায় রেখেছে দেশের অ-ব্যাংকিং আর্থিক খাতের অন্যতম প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটির নিট মুনাফা আগের বছরের তুলনায় ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সোমবার (১৬ মার্চ) রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানের করপোরেট হেড অফিসে অনুষ্ঠিত ৩৬৪তম পরিচালনা পর্ষদ সভায় এই আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। সভায় শেয়ারহোল্ডারদের জন্য মোট ২০ শতাংশ লভ্যাংশ (১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক) প্রস্তাব করা হয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে আইডিএলসি গ্রুপের কর-পরবর্তী একত্রিত (কনসোলিডেটেড) নিট মুনাফা দাঁড়িয়েছে ২৪৩ কোটি ৩৬ লাখ টাকা। ২০২৪ সালে যা ছিল এর চেয়ে ২২ শতাংশ কম। একই সময়ে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪ টাকা ৫৯ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫ টাকা ৫৮ পয়সায়।

প্রতিষ্ঠানটির আমানত ও ঋণের পোর্টফোলিওতেও ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে: গ্রাহক আমানত: ১০,৬৫০ কোটি টাকা (প্রবৃদ্ধি ২৭%)। ঋণ পোর্টফোলিও: ১২,২৭৮ কোটি টাকা (প্রবৃদ্ধি ৮%)।

আইডিএলসি তাদের সম্পদের দক্ষ ব্যবহারে উন্নতির প্রমাণ দিয়েছে। রিটার্ন অন ইক্যুইটি (ROE) ১০.৩৩ শতাংশ থেকে বেড়ে ১১.৬৩ শতাংশ এবং রিটার্ন অন অ্যাসেটস (ROA) বৃদ্ধি পেয়ে ১.৪৮ শতাংশ হয়েছে।

ঝুঁকি ব্যবস্থাপনায় কঠোর নীতি অনুসরণ করায় প্রতিষ্ঠানটির মন্দ ঋণের (NPL) অনুপাত ৪.৪৩ শতাংশে নেমে এসেছে, যা এই খাতের গড় হারের চেয়ে অনেক কম। এছাড়া ১০৯ শতাংশ প্রভিশন কভারেজ বজায় রেখে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

আইডিএলসির তিন সাবসিডিয়ারি প্রতিষ্ঠান—আইডিএলসি সিকিউরিটিজ, আইডিএলসি ইনভেস্টমেন্টস এবং আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডও ২০২৫ সালে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। টানা ১৩ বছর ধরে ‘ট্রিপল-এ’ (AAA) ক্রেডিট রেটিং ধরে রাখা প্রতিষ্ঠানটি ব্লুমবার্গ, ইউরোমানি ও সাফার মতো আন্তর্জাতিক স্বীকৃতিও অর্জন করেছে।

প্রতিষ্ঠানের পারফরম্যান্স নিয়ে আইডিএলসি ফাইন্যান্সের চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার বলেন, ২০২৫ সালের ফলাফল আমাদের ব্যবসায়িক মডেলের দৃঢ়তা এবং গ্রাহকদের আস্থার প্রতিফলন। চ্যালেঞ্জিং পরিবেশে আমরা সুসংহত ঝুঁকি ব্যবস্থাপনা ও সুশাসনের মাধ্যমে লক্ষ্যমাত্রা অর্জন করেছি।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৪ মে ২০২৬ তারিখে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ এপ্রিল ২০২৬।

বর্তমানে ১৭০০-এর বেশি কর্মী নিয়ে এসএমই, কনজ্যুমার ও করপোরেট খাতে বিস্তৃত আর্থিক সেবা দিয়ে যাচ্ছে আইডিএলসি।

একাত্তর/এসি
২০২৬ সালের প্রথম প্রান্তিকের সমাপ্তিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি নিশ্চিত করেছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। উল্লেখিত সময়কালে প্রতিষ্ঠানটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা (এনপিএটি) ছিল ৬২.২৫ কোটি টাকা, যা...
আইডিএলসি ফাইন্যান্সে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন প্রতিষ্ঠানটির চিফ রিস্ক আফিসার আসিফ সাদ বিন শামস। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর