বছরের প্রথম প্রান্তিকে আইডিএলসি ফাইন্যান্সের ২২ শতাংশ নিট মুনাফা প্রবৃদ্ধি

আপডেট : ০৬ মে ২০২৬, ০৭:৫৬ পিএম

২০২৬ সালের প্রথম প্রান্তিকের সমাপ্তিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি নিশ্চিত করেছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। উল্লেখিত সময়কালে প্রতিষ্ঠানটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা (এনপিএটি) ছিল ৬২.২৫ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বেশি।

প্রথম প্রান্তিকের প্রতিটি সূচকেই শীর্ষ এনবিএফআই’টির লাভজনকতা ও মূলধনের কার্যকর ব্যবহারের প্রতিফলন দেখা গেছে। আলোচ্য প্রান্তিকে আইডিএলসি’র রিটার্ন অন ইক্যুইটি (আরওই) ১১.২৬ শতাংশ। রিটার্ন অন অ্যাসেটস (আরওএ) দাঁড়িয়েছে ১.৩৬ শতাংশে, যা সম্পদভিত্তিক আয় তৈরিতে প্রতিষ্ঠানটির দক্ষতার ইঙ্গিত দেয়। শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে হয়েছে ১.৪৩ টাকা, যা ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ছিল ১.১৭ টাকা।

একক (স্ট্যান্ডালোন) ভিত্তিতে আইডিএলসি’র গ্রাহক আমানত ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে মোট ১১ হাজার ৩ কোটি টাকায়। একই সময়ে আইডিএলসি ১২ হাজার ৬০ কোটি টাকার একটি সুসংগঠিত ঋণ পোর্টফোলিও বজায় রাখতে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠানটির মন্দ ঋণের হার (এনপিএল) ২০২৫ সালের একই সময়ের ৪.৬০ শতাংশ থেকে কমে ৪.৪৪ শতাংশে নেমে এসেছে, সেই সাথে ১০৮ শতাংশ প্রভিশন কভারেজ রেশিও’র মাধ্যমে ঝুঁকি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও আর্থিক ভিত্তির সুরক্ষা নিশ্চিতে পূর্ণ প্রতিশ্রুতি বজায় রেখেছে আইডিএলসি।

আইডিএলসি’র সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সমূহ – আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড, আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড, এবং আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড – ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সাফল্যের অনুরূপ ধারাবাহিকতা বজায় রেখেছে। এই সম্মিলিত অবদান আইডিএলসি গ্রুপের বাজার অবস্থান আরো দৃঢ় করেছে এবং গ্রুপের বহুমাত্রিক ব্যবসায় কাঠামোর কার্যকারিতাকে আরও দৃশ্যমান করেছে।

বুধবার (৬ মে) ঢাকার গুলশানে অবস্থিত আইডিএলসি কর্পোরেট হেড অফিসে প্রতিষ্ঠানের ৩৬৬তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ২০২৬ সালের প্রথম প্রান্তিকের আর্থিক বিবরণী অনুমোদিত হয়।

আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম জামাল উদ্দিন বলেন, “বছরের প্রথম প্রান্তিকে ২২ শতাংশ প্রবৃদ্ধি প্রমাণ করে, কৌশলগতভাবে আমরা সঠিক দিকেই এগিয়ে যাচ্ছি। শক্তিশালী ঋণ পোর্টফোলিও, অ্যাসেট কোয়ালিটির উন্নতি এবং সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলোর কার্যকর অবদান – সব মিলিয়ে একটি সফল বছর কাটানো জন্য আমরা আত্মবিশ্বাসী রয়েছি।”

আইডিএলসি ফাইন্যান্সের চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার বলেন, “আইডিএলসি’র অগ্রযাত্রার চালিকাশক্তি হিসেবে কাজ করছে প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা। গ্রাহকদের বিশ্বাসকে পুঁজি করেই আমরা ২০২৬ সালের প্রথম প্রান্তিকে অনন্য প্রবৃদ্ধি অর্জন করেছি, এবং আগামীতেও আমরা একই রকম সতর্কতা আর ধারাবাহিকতার সাথে সুনির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে আমাদের অংশীজনদের জন্য দীর্ঘমেয়াদে ইতিবাচক ফলাফল বয়ে আনার উদ্দেশ্যে কাজ করে যেতে চাই।” 

৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রান্তিকের উল্লেখযোগ্য সূচকসমূহ:

  • কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা (এনপিএটি): ৬২.২৫ কোটি টাকা (২২% বার্ষিকীকৃত প্রবৃদ্ধি) 
  • শেয়ার প্রতি আয় (ইপিএস): ১.৪৩ টাকা (২০২৫ সালের একই সময়ে ছিল ১.১৭ টাকা)
  • রিটার্ন অন ইক্যুইটি (আরওই) (বার্ষিকীকৃত): ১১.২৬% (২০২৫ সালের একই সময়ে ছিল ১০.০২%)
  • রিটার্ন অন অ্যাসেটস (আরওএ): ১.৩৬% (২০২৫ সালের একই সময়ে ছিল ১.৩৪%)
আরবিএস
নানাবিধ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও ব্যবসায়িক সাফল্যের ধারা বজায় রেখেছে দেশের অ-ব্যাংকিং আর্থিক খাতের অন্যতম প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে...
রমজানে মাত্রাতিরিক্ত মুনাফা করার চেয়ে আল্লাহর নৈকট্য অর্জনে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন মশুরীখোলা দরবার শরীফের পীর সাহেব হাফেজ মাওলানা মুফতি সাইফুজ্জামান।
আইডিএলসি ফাইন্যান্সে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন প্রতিষ্ঠানটির চিফ রিস্ক আফিসার আসিফ সাদ বিন শামস। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর