শ্রম আইন লঙ্ঘন, বিএটিবির চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ০৮:২৮ পিএম

বাংলাদেশে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশের (বিএটিবি) এমডিসহ চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) মো. ফারজুন ইসলাম বাদি হয়ে খুলনা বিভাগের শ্রম আদালতে এ মামলা করেন। 

যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলেন- কোম্পানির এমডি মনিশা আব্রাহাম, হেড অব অপারেশনস জর্জ লুইস মার্সেডো, কোম্পানির সেক্রেটারি ও সিনিয়র লিগ্যাল কাউন্সেল সৈয়দ আফজাল হোসেন এবং প্লান্ট ম্যানেজার (জিএলটিপি) মুকিত আহমেদ চৌধুরী। বিএলএ (ফৌজদারী) মামলা নং ৩৮/২০২৫।

মামলার নথিতে কর্মকর্তাদের বিরুদ্ধে শ্রম আইন না মেনে শ্রমিকদের বঞ্চিত ও নিজেদের স্বার্থ-সুবিধা মতো কারখানা পরিচালনার অভিযোগ করা হয়েছে।

মামলায় এলকালীন নিয়োগ না দিয়ে প্রতি বছর নিয়োগপত্র দেওয়া, চাকরি স্থায়ী না করা, মৌসুমি শ্রমিকদের পরের বছর অগ্রাধিকার না দেওয়া, মৌসুমি শ্রমিকদের ২০১২ সাল হতে আজ পর্যন্ত মুনাফার অংশ না দেওয়া ইত্যাদি অভিযোগ করা হয়েছে।

বাদির ভাষ্য, বিএটিবির কুষ্টিয়া লিফ ফ্যাক্টরি (জিএলটি) চৌড়হাস, বিসিক, কুষ্টিয়া সদর, কুষ্টিয়ার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত সত্যতা পাওয়া যায়। আগে আইন বাস্তবায়নে কর্তৃপক্ষ বরাবর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শকের কার্যালয়, কুষ্টিয়া, প্রধান কার্যালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক বার বার চিঠি দেওয়া করা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ আইন বাস্তবায়ন না করে বার বার চিঠি দিয়ে দীর্ঘসূত্রিতা অবলম্বন করেছে। 

এদিকে কুষ্টিয়ায় শতাধিক বিএটির শ্রমিকরা টানা অষ্টম দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করছেন। আন্দোলনকারী শ্রমিকরা জানিয়েছে , তাদের ২২ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

একাত্তর/এসি
দুই শতাংশ বার্ষিক লভ্যাংশসহ ১৫ দফা দাবিতে রাতভর আন্দোলন করেছেন বহুজাতিক সিগারেট কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বিএটি) শ্রমিকরা। তাদের অভিযোগ, শ্রমিক কল্যাণ তহবিলে কোটি কোটি টাকা অনুদান দিলেও...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর