ঈদুল আযহায় মিনিস্টার ফ্রিজসহ বিভিন্ন পণ্যে আকর্ষণীয় অফার

আপডেট : ০৩ মে ২০২৫, ০১:০৯ পিএম

আসন্ন ঈদুল আযহার আনন্দ আরও বাড়িয়ে দিতে দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মিনিস্টার গত বছরের মতো এবছরেও ‘ফ্রিজ কিনুন হাম্বা জিতুন’ সিজন-০২ অফার ঘোষণা করেন। 

সম্প্রতি মিনিস্টারের প্রধান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর অফারটি ঘোষণা করেন। 

এসময় প্রতিষ্ঠানের ডিলার চ্যানেলের নির্বাহী পরিচালক মো. ইসহাক জোয়াদ্দার, শো-রুম চ্যানেলের পরিচালক মো. মাহমুদুর রহমান খান, কর্পোরেট চ্যানেলের পরিচালক মো. মাহবুবুর রহমান, এবং হেড অব ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশন সোহেল কিবরিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, এই অফারের মাধ্যমে গ্রাহক মিনিস্টার ফ্রিজ কিনে স্ক্র্যাচকার্ড ঘষে পেয়ে যেতে পারেন গরু, অসংখ্য ফ্রিজ ফ্রি, ক্যাশ ভাউচারসহ নিশ্চিত ডিসকাউন্টসহ আকর্ষণীয় উপহার।

প্রতিষ্ঠানটির উপ ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর বলেন, মিনিস্টার সবসময় গ্রাহকের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে থাকে। গত বছর এই অফারে গ্রাহকের অভাবনীয় সাড়া পাওয়ায় এবছরও এই অফার দেওয়া হলো। 

হেড অব ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন সোহেল কিবরিয়া বলেন, আশা করি গত বছরের মতো এবছরও ব্যাপক সাড়া পাবো। 

এছাড়াও মিনিস্টার এসি নগদ ক্রয়ে গ্রাহক সর্বোচ্চ ১২ হাজার টাকার নগদ মূল্যছাড় এবং এক্সচেঞ্জ অফারে ৩০% পর্যন্ত ছাড় ও ফ্রি ইনস্টলেশন পাবেন। মিনিস্টার ৩২ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি পাওয়া যাবে মাত্র ১৭ হাজার ৯০০ টাকায়। সঙ্গে রয়েছে দুই হাজার টাকার ক্যাশ ভাউচার। 

মিনিস্টার হোম অ্যাপ্লায়েন্স যেমন- ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকার, গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, আয়রন, ফ্যানসহ সকল হোম অ্যাপ্লায়েন্স পণ্যের ওপর থাকছে বিশাল ডিসকাউন্ট। আর একচেঞ্জ অফারে পুরনো ফ্রিজ, টিভি ও এসি বদলে স্পেশাল ডিসকাউন্টে ক্রয় করতে পারবেন মিনিস্টার ব্র্যান্ডের নতুন এসি, ফ্রিজ এবং  টিভি ।

অনুষ্ঠানে ডিলার, শোরুম, কর্পোরেট চ্যানেলের প্রধানগণ বক্তব্য রাখেন।

একাত্তর/এসি
দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
ঢাকার ধামরাইয়ে নতুন আঙ্গিকে দেশীয় ইলেকট্রনিকস কোম্পানি মিনিস্টার গ্রুপের নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে৷
গ্রাহকদের ব্যাপক চাহিদা এবং অনুরোধে মেয়াদ বাড়লো মিনিস্টার গ্রুপের “ঈদ অফারের’’।  
গাজীপুরের চৌরাস্তায় দেশীয় ইলেকট্রনিকস কোম্পানি মিনিস্টার-মাইওয়ান গ্রুপ প্রথম ফ্রাঞ্চাইজ শো-রুম উদ্বোধন করেছে। 
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর