গাজীপুরে মিনিস্টার-মাইওয়ানের ফ্রাঞ্চাইজ শো রুম উদ্বোধন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০১:০২ পিএম

গাজীপুরের চৌরাস্তায় দেশীয় ইলেকট্রনিকস কোম্পানি মিনিস্টার-মাইওয়ান গ্রুপ প্রথম ফ্রাঞ্চাইজ শো-রুম উদ্বোধন করেছে। 

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নির্বাহী পরিচালক মো. সামসুদ্দোহা শিমুল। 

শো-রুম ডিরেক্টর মাহমুদুর রাহমান খানের সভাপতিত্বে এবং ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান কে এম জি কিবরিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ব্যবসায়ীক পার্টনার এম এ মান্নান চৌধুরী, মোরশেদ আলম মুকুল, দীনেশ চক্রবর্তী, মো. মাহফুজুর রহমানসহ কোম্পানিটির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ । 

প্রধান অতিথির বক্তব্যে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নির্বাহী পরিচালক বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশেই বিশ্বমানের ইলেকট্রনিকস পণ্য তৈরি করছে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ। ২০০২ সাল থেকে যাত্রা শুরু করে অত্যন্ত সুনামের সঙ্গে দেশব্যাপী ইলেকট্রনিক্স পণ্যের সেবা দিয়ে যাচ্ছে কোম্পানিটি। ত্রিশাল এবং গাজীপুরে আমাদের  নিজস্ব দুটি কারখানা রয়েছে, যেখানে আমরা নিজস্ব ইলেকট্রনিক্স পণ্য মেন্যুফেকচার করছি। অন্যদের তুলনায় ম্যানুফেকচারের দিকে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ অনেক এগিয়ে। কারণ সুলভ মূল্যে আমরা সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে গ্রাহকদের নিকট পণ্য পৌঁছে দিচ্ছি। দেশের প্রতিটি প্রান্তে আমাদের পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রথমবারের মত চৌরাস্তা, গাজীপুরে ফ্রঞ্চাইজ শো-রুমের যাত্রা শুরু হলো ৷ পরে ক্রমান্বয়ে সারা দেশে এই ফ্রঞ্চাইজ শো-রুম চালু করা হবে। এখানে শুধু মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পণ্যই নয়, হাইসেন্স, পেনাসনিক, হায়ার, অক্সিজেন, ওয়ার্লপুল এর মত বিদেশি ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্যও পাওয়া যাবে।  আশা করছি, আমরা গাজীপুর চৌরাস্তার সর্বস্তরের ক্রেতা-সাধারণের চাহিদা পূরণ করতে সক্ষম হবো। 

এদিকে শো-রুমটি উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ ছাড় ও অফার ঘোষণা করা হয়। সর্বশেষ সব অফারের তথ্য জানতে ministerbd.com ওয়েব সাইট এবং ০৯৬০৬ ৭০০ ৭০০ নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

একাত্তর/এসি
দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
আসন্ন ঈদুল আযহার আনন্দ আরও বাড়িয়ে দিতে দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মিনিস্টার গত বছরের মতো এবছরেও ‘ফ্রিজ কিনুন হাম্বা জিতুন’ সিজন-০২ অফার ঘোষণা করেন। 
ঢাকার ধামরাইয়ে নতুন আঙ্গিকে দেশীয় ইলেকট্রনিকস কোম্পানি মিনিস্টার গ্রুপের নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে৷
গ্রাহকদের ব্যাপক চাহিদা এবং অনুরোধে মেয়াদ বাড়লো মিনিস্টার গ্রুপের “ঈদ অফারের’’।  
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর