উদীচী নিয়ে উত্তর আমেরিকায় প্রবাসীদের উদ্বেগ

আপডেট : ১৮ জুন ২০২৫, ০৯:৪৪ পিএম

সম্প্রতি বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উদীচী সংক্রান্ত খবরে উদ্বেগ জানিয়েছেন উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসীরা।

বুধবার (১৮ জুন) সংবাদমাধ্যমে পাঠানো বেশ কয়েকজন প্রবাসীর সই করা এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘দুর্ভাগ্যজনকভাবে বিগত কিছুদিন যাবত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত উদীচীসংক্রান্ত খবরাখবর আমাদের বিচলিত করেছে। বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিতে উদীচীকে কেন্দ্র করে কোনো দুর্ঘটনা বিভেদ বিসম্বাদ বাংলাদেশের গ্রহণগ্রস্থ সাংস্কৃতিক আকাশে অমানিশা ডেকে আনবে বলে আমরা মনে করি। এমনতর সংবাদে লাখো কর্মীর বুকে যেমন রক্তক্ষরণ হয় তেমনই লক্ষ লক্ষ প্রবাসী বাংলা ভাষাভাষীর হৃদয় ভেঙে যায়। দেশের এই ঘোর অন্ধকারে উদীচীই পারে মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে জাগিয়ে রাখতে। যে মশাল হাতে মুক্তিযুদ্ধপূর্ব বাংলাদেশে উদীচী যাত্রা শুরু করেছিল তা ম্রিয়মাণ হলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ হেরে যাবে, কারা জয়ী হবে তা আর বলার অপেক্ষা রাখে না।’

বিবৃতিতে তারা অনুরোধ জানান, উদীচীর বর্তমান নেতৃত্ব নিজেদের মাঝে সমস্ত মতপার্থক্য দূরে ঠেলে এক টেবিলে আলোচনার মাধ্যমে ‘রুচির আকালে’ নিপতিত বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের হাল শক্ত হাতে ধরবে।

তারা বলেন, আমরা মনে করি, সকল কালোমেঘ সরিয়ে উত্তর আকাশে জ্বলজ্বল করবে বাংলার প্রগতিশীল সংস্কৃতিমনা মানুষের দিশারী ‘উদীচী’।

বিবৃতিতে সই করেন, সৈয়দ হাসান ইমাম, রথীন্দ্রনাথ রায়, লায়লা হাসান, বেলাল বেগ, মুহম্মদ ফজলুর রহমান, সুব্রত বিশ্বাস, কাজী ইসলাম, কৌশিক আহমেদ, হুসনে আরা, হাসান মাহমুদ, ক্ল্যারা রোজারীও, আশীষ রায়, মো. আলীম উদ্দীন, মহিতোশ মজুমদার তাপস, সাগর লোহানী, আলপনা গুহ, ফরিদা ইয়াসমিন, মিথুন আহমেদ, আনোয়ার শাহাদাত, তাহমিনা শহীদ, কল্লোল দাশ, সুলেখা পাল, হিরো চৌধুরী, এজাজ আহমেদ, হোসেন শাহরিয়ার তৈমুর, ওবায়দুল্লাহ মামুন, মজিব বিন হক, কাশেম আলী, মোজাম্মেল লস্কর, মোকলেস মোনতাসির, সৈয়দ রেজাউল করিম, এবাদুল হক চৌধুরী, আবু মনসুর, মুহিবুল হক রুকন, আবদুল কুদ্দুস মাখন, গোলাম মর্তুজা, শরাফ সরকার, জেবু চৌধুরী, রতন কর্মকার, আব্দুল বারী, টিংকু দাস, মহিউদ্দিন মাসুম, নাসিম আহমেদ, শাহাব আহমেদ, প্রতাপ দাস, সৈয়দ জাকির আহমেদ রনী, কাজী আতীক, বাশিরুল হক, জুলফিকার হোসেন বকুল, আব্দুল হাফিজ চৌধুরী ইমু, সৌদ চৌধুরী, শীলা মোস্তাফা, রওশন আরা নীপা, নজরুল কবীর, সৈয়দ মুজিবুর রহমান। 

একাত্তর/এসি
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর