বিএনপি নেতা ডা. রফিকের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন তারেক রহমান

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৫:৪৪ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলটির নেতা ডা. রফিকের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন।

গত ২ আগস্ট আমাদের জুলাই কর্তৃক আয়োজিত 'জুলাই চিকিৎসকদের গল্প' শিরোনামে শহীদ দুই ডাক্তারের পরিবারকে দেয়া সম্মাননা অনুষ্ঠানে শহীদ ডা. সজীব সরকারের বাবা হালিম সরকার এবং ডা. সজীবের অসুস্থ মায়ের জন্য একটি অক্সিজেন কনসান্ট্রেটরের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়।

বিষয়টি অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকূল ইসলামের নজরে আসে। তিনি সে অনুষ্ঠানেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আলোচনা সাপেক্ষে তিনদিনের ভেতর অক্সিজেন কনসান্ট্রেটর দেয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।

দুইদিনের মধ্যেই আজ সোমবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ডা. সজীবের বাবার হাতে অক্সিজেন কনসান্ট্রেটর তুলে দেয়া হয়।

উল্লেখ্য, গত ২৯ মার্চ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম সজীবের মায়ের জন্য একটি অক্সিজেন কনসান্ট্রেটর প্রদান করেন।

একটি অক্সিজেন কনসান্ট্রেটর দিয়ে তার পূর্ণাঙ্গ চিকিৎসা হচ্ছিলো না, তাই ২য় অক্সিজেন কনসান্ট্রেটর তার হাতে তুলে দেয়া হয়।

অক্সিজেন কনসান্ট্রেটর তুলে দেয়ার সময় সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকূল ইসলাম বলেন, ‘বিএনপি কথা রাখতে জানে। সজীবের মায়ের কথা শুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জরুরি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। সেজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ধন্যবাদ।'

তিনি বলেন, জুলাই আন্দোলনে শহীদ অনেক পরিবারের খোঁজ না রাখার অভিযোগ আমরা পাই এবং এই ব্যাপারে সবসময় আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য সচেষ্ট।

এ সময় তিনি ডা. সজীবের বাবা ও মায়ের কাছে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জিয়া পরিবারের জন্য দোয়া চান।

ডা. সজীবের বাবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধন্যবাদ জানান তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য।

আরবিএস
কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
দীর্ঘ ৩৭ বছরের রাজনৈতিক জীবনে রাজপথের প্রতিটি আন্দোলনে সম্মুখযোদ্ধা হিসেবে সক্রিয় থাকা জয়পুরহাটের নুরজাহান বেগম হ্যাপী এবার সংসদ নির্বাচনে বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশী।
বিগত সরকারের সময়ে টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়ায় দেশে বর্তমানে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে হাম...
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, এমপি একজন দক্ষ আইনজীবী ও অভিজ্ঞ রাজনীতিবিদ, যিনি বাংলাদেশের আইনাঙ্গন ও জাতীয় রাজনীতিতে সমানভাবে অবদান রেখে চলেছেন। তাঁর নেতৃত্বগুণ, শিক্ষাগত যোগ্যতা এবং...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর