রাজধানীর মশুরীখোলা দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী পালিত

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫০ পিএম

রাজধানীর নারিন্দা মশুরীখোলা দরবার শরীফের উদ্যোগে ১৪৫৫তম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে জশনে জুলুস, বিকেলে নাতে রাসুল, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাতের মধ্যদিয়ে দিনটি পালিত হয়েছে।

মশুরীখোলা দরবার শরীফের বর্তমান গদ্দিনেশীন পীর সাহেব হাফেজ মাওলানা মুফতি শাহ মুহাম্মদ সাইফুজ্জামান (মা:জি:আ:) সভাপতিত্বে ত্রয়োদশ শতাব্দির মহান মুজাদ্দিদ, হজরত ক্বেবলা শাহ্ আহসানুল্লাহ রহ: এর সুযোগ্য নাতি হযরতুল আল্লামা শাহ মুহাম্মদ আহছানুজ্জামান রহমাতুল্লাহি আলাইহির চেহলাম উপলক্ষেও দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অংশ নেন কয়েক হাজার মুসল্লি ও ভক্তবৃন্দ। 

আয়োজিত ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠানে ‎সভাপতির বক্তব্যে মশুরীখোলা দরবার শরীফের বর্তমান গদ্দিনেশীন পীর সাহেব হাফেজ মাওলানা মুফতি শাহ মুহাম্মদ সাইফুজ্জামান (মা:জি:আ:) বলেন, রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ (সা.)-এর অনুপম জীবনাদর্শ, সর্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুসরণ আজকের এই দ্বন্দ্ব-সংঘাতময় বিশ্বে শান্তি, ন্যায় এবং কল্যাণ নিশ্চিত করতে পারে। ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ ও সুন্নাহ বিশ্ববাসীর জন্য উৎকৃষ্টতম অনুসরণীয় ও অনুকরণীয় এবং এর মধ্যেই মুসলমানদের জন্য অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে। কুরআনের ভাষা প্রিয় নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শকে বলা হয়েছে, উসওয়াতুন হাসানাহ তথা সর্বোত্তম জীবনাদর্শ। তিনি বিশ্ব মানবতার জন্য যে অনিন্দ্য সুন্দর অনুসরণীয় শিক্ষা ও আদর্শ রেখে গেছেন, তা প্রতিটি যুগ ও শতাব্দীর মানুষের জন্য মুক্তির দিশারি হিসেবে পথ দেখাবে। প্রিয় নবিজি হযরত মুহাম্মদ (সা.) দুনিয়ায় এসেছিলেন 'সিরাজাম মুনিরা' অর্থাৎ আলোকোজ্জ্বল প্রদীপরূপে।
 
দারুল উলুম আহসানিয়া কামিল মাদরাসার মুদাররিস মাওলানা মুহাম্মদ নিয়ামুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আতাউর রহমান মিয়াজী, বাংলাদেশ জামিয়াতুল মোদাররেসীনের মহাসচিব অধ্যক্ষ সাব্বির আহমেদ মোমতাজী, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ডক্টর সৈয়দ শাহ এমরান, হযরত শাহ আহসানুল্লাহ (রহ.) কমপ্লেক্সের সভাপতি শাহ মুহাম্মদ মোহসেনুজ্জামান, বেতাগী আস্তানা শরীফের পীর সাহেব আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ, দারুণ উলুম আহসানিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন, উপাধ্যক্ষ আবদুল কুদ্দুস, মাওলানা আবুল বাশার, সেন্টার ফর ইসলামিক হেরিটেজের উপদেষ্টা এড. হেলাল উদ্দিন, জাতীয় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের সমন্বয়ক ইমরান হুসাইন তুষার, হযরত কেবলা (রহ.)'র খোলাফায়ে কেরামের দরবারের গদ্দিনেশীনগণ, হযরত শাহ আহসানুল্লাহ (র.) কমপ্লেক্সের অধিভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মশুরীখোলা আঞ্জুমানে আহসানিয়া বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

‎আল্লামা শাহ মুহাম্মদ আহছানুজ্জামান রহমাতুল্লাহি আলাইহির চেহলাম মাহফিলের শুরুতেই ইমরান হুসাইন তুষারের সংকলনে ও ডক্টর সৈয়দ শাহ এমরান সাহেবের সম্পাদনায় কর্মমুখর কিংবদন্তী আল্লামা শাহ মুহাম্মদ আহছানুজ্জামান রহমাতুল্লাহি আলাইহি সংক্ষিপ্ত স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় এবং রাতে ‎দেশ জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে মুনাজাতের মধ্যদিয়ে মাহফিল শেষ হয়।

একাত্তর/এসি
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে রাজধানীর নারিন্দায় ঐতিহ্যবাহী মশুরীখোলা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মুহাম্মদ আহছানুজ্জামানের (মাঃ জিঃ আঃ) নেতৃত্বে মশুরীখোলা আঞ্জুমানে...
পবিত্র ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে ইনস্টিটিউট অফ হযরত মুহাম্মদ (সা.) কতৃর্ক দৃষ্টি প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে বিশেষ সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
শিক্ষা সংস্কার, শিক্ষক সংকট ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন এখন নজিরবিহীন গণ-উত্তেজনায় রূপ নিয়েছে। গত এক মাসের মধ্যে দেশের বৃহত্তম এই গণআন্দোলনের পর রোববার...
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে প্রাণঘাতী হামলার চাঞ্চল্যকর ও রোমহর্ষক নতুন ভিডিও ফুটেজ সামনে এসেছে। মুম্বাইয়ের জুহু এলাকায় গত রোববার সন্ধ্যায় ফুটবল...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর