মশুরীখোলা দরবার শরীফে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালিত

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৯ পিএম

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে রাজধানীর নারিন্দায় ঐতিহ্যবাহী মশুরীখোলা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মুহাম্মদ আহছানুজ্জামানের (মাঃ জিঃ আঃ) নেতৃত্বে মশুরীখোলা আঞ্জুমানে আহসানিয়া বাংলাদেশের উদ্যোগে জশনে জুলুশ ও পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ৯ টায় দরবার শরীফ থেকে জশনে জুলুশ র‌্যালী বের হয়। এতে অংশগ্রহণ করেন জশনে জুলুশে হযরত শাহ্ আহসানুল্লাহ্ (রহঃ) কমপ্লেক্স এর সম্মানিত সদস্যগণ, দারুল উলূম আহসানিয়া কামিল মাদ্রাসা, দারুল উলূম আহসানিয়া দাখিল মাদ্রাসা, লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা, আহসানিয়া এতিমখানার ছাত্র শিক্ষকসহ দরবার শরীফের মুরিদান, ভক্তবৃন্দ ও এলাকাবাসীসহ আঞ্জুমানে আহসানিয়া বাংলাদেশের কেন্দ্রীয়,জেলা ও উপজেলার নের্তৃবৃন্দ অংশ গ্রহন করেন। 

র‌্যালীটি মশুরীখোলা দরবার শরীফ থেকে বের হয়ে দয়াগঞ্জ, ধোলাইখাল, নবাবপুর, জয় কালীমন্দির, আর.কে.মিশন রোডসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পূনরায় দরবার শরীফে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয় এবং বাদ আসর থেকে ১৪৫৪ তম পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (দঃ) উপলক্ষ্যে ওয়াজ ও নাতে রাসূল মোস্তফা (দঃ) মাহফিল মধ্যরাত পর্যন্ত পালিত হয়।

মিলাদুন্নবী (দঃ) গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক আল্লামা আবুল বাসার।

মাহফিলের সভাপতির বক্তব্যে মশুরীখোলা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মুহাম্মদ আহছানুজ্জামান (মাঃ জিঃ আঃ) বলেন অন্যের মতামতকে সম্মান করা এবং নিজের মতামতকে অন্যের উপর চাপিয়ে না দেয়া যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অনুপম জীবনাদর্শ সেটা আমরা মুসলমান হয়েও ভুলেই গেছি। তাই মুসলমানের সংখ্যা বাড়লেও ইসলামের কাঙ্ক্ষিত বিজয় আসছে না। আউলিয়ায়ে কেরাম সেই আদর্শ ধারণ করতেন বলেই তাঁদের চারিত্রিক মাধুর্য মানুষকে ইসলামের ধাবিত করেছে। আজ আমরা নিজেদের মুসলমান দাবি করে পরমতসহিষ্ণুতা ও উদারতা পরিহার করে কঠোরতার পথ বেছে নিয়েছি। যে আউলিয়ায়ে কেরামের হাত ধরে ইসলামের প্রসার ঘটেছে তাদের মাজার, খানকাহ ধ্বংস করছে একটা গোষ্ঠী। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালনের কারণে জুলুসে অংশগ্রহণকারী বৃদ্ধ ও শিশুদেরকে মেরে রক্তাক্ত করছে। যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ ক্ষেত্রে অমুসলিম বৃদ্ধ, শিশু, নারী এবং ধর্মীগুরুদের অসম্মানে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছেন। সেখানে মুসলিম দাবি করে অন্য আরেক মুসলামানের উপর হামলা কোন মুমিনের চরিত্র হতে পারে না। আউলিয়ায়ে কেরামের মাযার-দরগাহতে হামলা-ধ্বংসযজ্ঞরোধে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি আরো বলেন, দেশকে আন্তর্জাতিক পরিমন্ডলে ব্যর্থ এবং অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে উপস্থাপনের জন্যই মাজার-দরগাহতে হামলা-ধ্বংসযজ্ঞ চালাছে। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তিপূর্ণ কর্মসূচিতে নিরস্ত্র আশেকে রসূলদের ওপর সশস্ত্র হামলা চালাচ্ছে। আমি মশুরীখোলা দরবার শরীফের পক্ষ থেকে তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

এআর
রাজধানীর নারিন্দা মশুরীখোলা দরবার শরীফের উদ্যোগে ১৪৫৫তম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর