ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিতদের বিশেষ সম্মাননা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:১২ পিএম

পবিত্র ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে ইনস্টিটিউট অফ হযরত মুহাম্মদ (সা.) কতৃর্ক দৃষ্টি প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে বিশেষ সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাজধানীর বনানীস্থ শেরাটন হোটেলে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সারাদেশের দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা বিভিন্ন বয়স ভেদে কুরআন তেলাওয়াত, হামদ ও নাত-এ রসূল (সা.), কম্পিউটার ট্রেনিং, আইটি এবং বাংলা ও ইংরেজি ভাষায় রচনা প্রতিযোগিতায় অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নৌ পরিবহণ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড এম সাখাওয়াত হোসেন। 

বিশেষ অতিথি ছিলেন- ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি, পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ, ব্রুনাই দারুস সালামের হাই কমিশনার হাজী হারিস বিন ওসমান, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লি. এমডি জাকিউল ইসলাম, জাকাত ব্যবস্থাপনা কেন্দ্রের চেয়ারম্যান নিয়াজ রহিম, ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) এর প্রধান উপদেষ্টা শেখ আব্দুল লতিফ আল কাদি আল মাদানী।

পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে, ইনস্টিটিউট অফ হযরত মোহাম্মদ (সা.) মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

এ ইনস্টিটিউটটি ২০০৪ সাল থেকে যাকাত তহবিলের মাধ্যমে বিনামূল্যে শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন ভাষা শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ, ব্রেইল ও ইন্টারনেট প্রশিক্ষণ দিয়ে আসছে এবং প্রতি বছর পবিত্র রবিউল আউয়াল মাসে এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে।

ইন্সটিটিউট এবার দ্বিতীয়বারের মতো সমাজের সবচেয়ে অবহেলিত তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীকে কুরআন ও সুন্নাহর আলোয় উজ্জীবিত করার লক্ষ্যে প্রতিযোগিতায় যুক্ত করে। সাতটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় ২১ জনকে পুরস্কৃত করা হয়েছে।

প্রধান অতিথি প্রায় দুই দশক সময় ধরে ইনস্টিটিউটের মহৎ কার্যক্রম ও সামাজিক দায়িত্ব পালন ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে চলা পথ-পরিক্রমার প্রশংসা করেন।

বিশেষ অতিথিরা জানান, সমাজের অবহেলিত এই অংশের ছাত্র-ছাত্রীদের প্রতিভা তুলে ধরা ও সমাজে তাদের প্রয়োজনীয়তা উপলব্ধিতে ইনস্টিটিউট অফ হযরত মুহাম্মদ (সা.) -এর প্লাটফর্ম তৈরির উদ্যোগ প্রশংসার দাবিদার।

একাত্তর/আরএ
প্রতিষ্ঠানে কাজের প্রতি আত্মনিবেদন এবং কর্ম নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ ২৪ জন কর্মকর্তা এবং দুইটি সেলস উইংকে ‘পিন্যাকল অ্যাওয়ার্ডস-২০২৬’ শীর্ষক সম্মাননা প্রদান করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
রাজধানীর নারিন্দা মশুরীখোলা দরবার শরীফের উদ্যোগে ১৪৫৫তম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।
ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করার জন্য ষষ্ঠবারের মতো ‘কেএসআরএম অ্যাওয়ার্ডস ফর ফিউচার আর্কিটেক্টস: বেস্ট আন্ডারগ্রাজুয়েট থিসিস’ অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়েছে।
সার্ক সার্জিক্যাল সোসাইটির ‘আইকন অব সার্জারি’ সম্মাননা পেয়েছেন অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর