১৭ বছরের উৎসবে অ্যানালাইজেন

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম

২০০৮ সালে নিজের অস্তিত্বের জানান দেয় অ্যানালাইজেন। এরপর খুব অল্প সময়ের মধ্যে ২০১৬ সালের ভেতরে অ্যানালাইজেন হয়ে ওঠে বাংলাদেশে যাত্রা শুরু করা প্রথম কোনো অ্যাডভার্টাইজিং ও টেকনোলজি ফার্ম। যারা কিনা বিদেশেও নিজেদের শাখা অফিস শুরু করে।

সময়ের সঙ্গে দেশের সীমানা পেরিয়েছে অ্যানালাইজেন। এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও উত্তর আমেরিকাসহ বিশ্বজুড়ে ২০টিরও বেশি দেশে এখন রয়েছে অ্যানালাইজেনের ক্লায়েন্ট।

দীর্ঘ যাত্রায় অ্যানালাইজেন নার্চার করেছে ইন্ডাস্ট্রির অসংখ্য ক্রিয়েটিভ মাইন্ডকে, যারা এখন কাজ করছে দেশ-বিদেশের নামকরা বিভিন্ন কোম্পানিতে। তাছাড়াও অ্যানালাইজেন গড়ে তুলেছে দেশি-বিদেশি অসংখ্য ব্র্যান্ড। সেইসঙ্গে সফলভাবে কাজ করছে এমএনসি, এফএমসিজি, ব্যাংকিং, টেলিকম থেকে টেক কোম্পানিসহ ১০০+ ক্লায়েন্টের সাথে। তৈরি করেছে ভার্চুয়াল দুনিয়ায় নিজের নামে নিজের ঠিকানা। analyzenbd থেকে ‘analyzen.com’.

আর এই উপলক্ষেই আয়োজন করা হয় অ্যানালাইজেনের ১৭ বছর পূর্তি। টানা তিন দিনের এই আয়োজন যেন হয়ে উঠেছিলো এক বিশাল রিইউনিয়ন। ৩০০ -এরও বেশি এক্স-অ্যানালাইজার, ক্লায়েন্ট, পার্টনার আর স্টেকহোল্ডার একসাথে মেতেছিলো হাসি, আড্ডা আর স্মৃতিচারণে। এসেছে অসংখ্য শুভেচ্ছাবার্তা।

১৭ বছর পূর্তিতে সবার মিলনমেলা আবারও মনে করিয়ে দিলো -অ্যানালাইজেনের ১৭ বছরের এই যাত্রা শুধু অ্যাডভার্টাইজিং এর নয় বরং এটি একটি কমিউনিটি গড়ে তোলার গল্প। যেখানে প্রতিটি মানুষ, প্রতিটি ব্র্যান্ড আর প্রতিটি অভিজ্ঞতা মিলে তৈরি করেছে এক সুপার পাওয়ারহাউস।

একাত্তর/আরএ
দেশের ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ হিসেবে স্বীকৃতি পেয়েছে দেশের শীর্ষস্থানীয় নিত্যব্যবহার্য ও ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদন এবং বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
দৃশ্যপট সংযুক্ত আরব আমিরাতে একটি পার্ক এটি। সেখানে কাজ আর আশ্রয়হীন এক যুবক তিন লাখ টাকা খরচ করে দুবাই এসেছেন। এখন বেকার। কোন চাকরি নেই, নেই মাথা গোজার ঠাই। অথচ কথা ছিল দুবাই আসার পরই ভাল বেতনে...
করোনা মহামারীর দুঃসময় কাটিয়ে উঠে আবারও পুরনো গতিতে ফিরছে দেশের জনশক্তি খাত। বিদেশে কর্মী পাঠানোর সংখ্যা প্রতি মাসেই বাড়ছে।গড়ে প্রতি মাসে এক লাখেরও বেশি বাংলাদেশি এখন কাজের জন্য বিদেশে যাচ্ছেন।...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
বিএনপি সরকারের মুখে ‘জুলাই’ থাকলেও তাদের অন্তরে আওয়ামী ভাবধারা রয়ে গেছে এবং আওয়ামী লীগের পুরোনো শাসন কাঠামো টিকিয়ে রাখতেই তারা গণভোটের রায় বাস্তবায়ন করছে না বলে তীব্র সমালোচনা করেছেন জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর