ফ্যাসিবাদের মতো অদৃশ্য শক্তিকেও পরাজিত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো: মুরাদ

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৮:৪২ পিএম

ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেছেন, গত ১৭ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যেভাবে ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করেছি, তেমনিভাবে অদৃশ্য শক্তিকে পরাজিত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো। 

শুক্রবার (৩১ অক্টোবর) স্থানীয় কালামপুরে ধামরাই থানা ও পৌর মহিলা এবং কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসময় নারী ও শিশু শিক্ষা এবং নারীর ক্ষমতায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন ঢাকা-২০ আসনের এই প্রার্থিতা প্রত্যাশী। 

বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ২০৩৪ সালের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক ট্রিলিয়ন-ডলারের অর্থনীতি গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে- যা লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে। যেখানে প্রতিটি নাগরিক, বিশেষ করে নারী গর্বের সঙ্গে দেশের প্রবৃদ্ধিতে অবদান রাখবে। 

তিনি জানান, তারেক রহমান ইতিমধ্যে এ পরিকল্পনার কথা জানিয়েছেন। তার এই পরিকল্পনা বাস্তবায়ন চাইলে আগামীতে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। তাই এখন থেকেই ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে। 

জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে ও ঢাকা জেলা যুবদলের দপ্তর সম্পাদক মনিরুল ইসলামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন- বিএনপি নেতা এম এ জলিল, খন্দকার আইয়ুব, খন্দকার আবু তাহের মুকুট প্রমুখ।

একাত্তর/এসি
পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তারকৃত যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।রোববার তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার...
রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা। ভুয়া র‌্যাবের পরিচয়ে ডাকাতিতে জড়িত বিএনপির অঙ্গ সংগঠন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কিছু নেতা। নবাবগঞ্জে একটি ডাকাতির ঘটনায় সংগঠন দুটির তিন নেতাসহ ৯ জনকে গ্রেপ্তার করে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর