কৃষির 'নোবেল' অ্যাগ্রি-ফুড পাইওনিয়ারস পুরস্কার পেলেন আব্দুল আউয়াল মিন্টু

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৫:৫৭ পিএম

৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন ২০২৫ সালের টপ অ্যাগ্রি-ফুড পাইওনিয়ারস তালিকা প্রকাশ করেছে। ২৭টি দেশের এই অগ্রদূতদের একজন বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি আবদুল আউয়াল মিন্টু। কৃষি ও বৈশ্বিক খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে পরিবর্তনের নেতৃত্ব দেওয়ায় এ সম্মাননা দেওয়া হয়।

অ‍্যাওয়ার্ডের ঘোষণায় ওয়েবসাইটে বলা হয়, ১৯৯০-এর দশক পর্যন্ত বাংলাদেশে মানসম্মত বীজ উৎপাদন ও সরবরাহের ঘাটতি ছিলো, যার ফলে ফলন ছিলো কম। খাদ্য নিরাপত্তা বাড়াতে ভালো মানের বীজের প্রয়োজনীয়তা উপলব্ধি করে মাল্টিমোড গ্রুপের চেয়ারম্যান আব্দুল আউয়াল ১৯৯৫ সালে লাল তীর সিড লিমিটেড প্রতিষ্ঠা করেন। বর্তমানে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের মোট বীজের চাহিদার প্রায় ৩০ শতাংশ সরবরাহ করে।

প্রান্তিক কৃষকদের পুষ্টি ও আয় বৃদ্ধি করতে আউয়াল ধাননির্ভর কৃষি ব্যবস্থায় শাকসবজি চাষ চালু করে ফসলের বহুমুখীকরণের উদ্যোগ নেন। দারিদ্র্যের চক্র ভাঙতে ক্ষুদ্র কৃষকদের প্রয়োজন উচ্চমানের বীজ, যা ফলন ও আয়— উভয়ই বৃদ্ধি করে।

ঘোষণায় আরও বলা হয়, কৃষকদের সঙ্গে আবদুল আউয়াল মিন্টুর নিয়মিত যোগাযোগ, বিভিন্ন সভা ও জ্ঞান-বিনিময় কর্মসূচির মাধ্যমে গবাদিপশুরও উৎপাদনশীলতা বেড়েছে। খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বৃদ্ধিতে নিরলস প্রচেষ্টার মাধ‍্যমে তিনি বাংলাদেশের কৃষি খাতে অনন্য অবদান রেখেছেন।

এআরএস
স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থসচিব ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফিন্যান্স কোম্পানি লিমিটেড (আইআইডিএফসি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মতিউল ইসলাম মারা গেছেন। 
বাংলাদেশের সংবিধান ও মহান স্বাধীনতা নিয়ে সম্প্রতি বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু এবং স্ট্যান্ডিং কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ঔদ্ধত্যপূর্ণ ও অসম্মানজনক মন্তব্যের তীব্র নিন্দা ও...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর