আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শীর্ষ খেলাপি আতিয়ার দম্পতি গ্রেপ্তার

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৫:০৪ পিএম

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শীর্ষ খেলাপি বিনিয়োগ গ্রাহক মেসার্স সাসকো টেক্স বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতিয়ার রহমান দিপু এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানের পরিচালক পাপিয়া রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (২২ নভেম্বর) গভীর রাতে রাজধানীর মিরপুর পল্লবী ডিওএইচএস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ। পরে রোববার (২৩ নভেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

ব্যাংকটির দাবি, সাসকো টেক্স বিডির কাছে ব্যাংকের উত্তরা মডেল টাউন শাখার মোট খেলাপি পাওনা প্রায় ১৬৪ কোটি টাকা (অবলোপনকৃত)। এ ব্যাপারে ব্যাংকের পক্ষ থেকে আতিয়ার রহমান দিপু ও তার স্ত্রীর বিরুদ্ধে ১০টি ফৌজদারি মামলা করা হয়। এর মধ্যে আটটি মামলায় আদালতের নির্দেশে এক বছর করে আট বছর এবং দুটি মামলায় তিন মাস করে ছয় মাস, মোট আট বছর ছয় মাসের কারাদণ্ড দেন। এ ছাড়া চেকগুলোর মূল্যের সমপরিমাণ ৮০ কোটি টাকা জরিমানা করা হয়।

তাদের বিরুদ্ধে ব্যাংকের পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে ব্যাংকের করা অর্থঋণ মামলা থেকে উদ্ভূত অর্থজারি মামলাও চলমান আছে।

খবর বিজ্ঞপ্তির।

একাত্তর/এসি
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর