দেশব্যাপী স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ব্যতিক্রমী কুরআন প্রতিযোগিতা ‘পুষ্টি ভার্সেস অফ লাইট, সিজন ২’-এর গ্র্যান্ড ফিনালে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। টি.কে. গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন মাদারল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী মো. আল-আমিন হামজা।
তরুণ প্রজন্মের মাঝে পবিত্র কুরআনের বাণী ছড়িয়ে দিতে গত ২২ ডিসেম্বর ২০২৫ থেকে দেশব্যাপী অডিশনের মাধ্যমে এই প্রতিযোগিতার যাত্রা শুরু হয়। দেশের বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে আসা অসংখ্য প্রতিযোগীর মধ্য থেকে বাছাইকৃত ৩০ জনকে নিয়ে মূল পর্ব শুরু হয়েছিলো। পুরো আয়োজনে ছিলো সাতটি রাউন্ড এবং ২৭টি এপিসোড, যেখানে স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা একই মঞ্চে তিলাওয়াত পরিবেশন করে।
প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টি.কে. গ্রুপের বিজনেস ডিরেক্টর মোফাচ্ছেল হক। এছাড়াও গ্রুপের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এবারের আসরে শীর্ষ বিজয়ী হলো মো. আল-আমিন হামজা (মাদারল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুল)। সে পুরস্কার হিসেবে পেয়েছেন নগদ তিন লাখ টাকা।
ফার্স্ট রানার আপ হয়েছে রেদোয়ান ইবনে তাহের (তাহসিন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা)। সে পেয়েছে পেয়েছেন দুই লাখ টাকা এবং সেকেন্ড রানার আপ হয়েছে তাজ উদ্দিন (মাদ্রাসায়ে আবু হুরায়রা রা. তাহফিজুল কুরআন মাদ্রাসা)। সে পেয়েছে এক লাখ টাকা।
নগদ অর্থ ছাড়াও বিজয়ীরা পেয়েছেন ওমরাহ পালনের সুবর্ণ সুযোগ এবং টি.কে. গ্রুপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার।
প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক ক্বারী শায়খ আহমদ বিন ইউসুফ আল আজহারী। বিচারক প্যানেলে আরও ছিলেন হাফেজ মাওলানা আবদুল কাদের রহমানী এবং ক্বারী বাসিরুদ্দিন। অনুষ্ঠানটি প্রতিদিন বিকেল পাঁচটায় চ্যানেল নাইন-এর পর্দায় প্রচারিত হয়ে দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
টি.কে. গ্রুপের বিজনেস ডিরেক্টর মোফাচ্ছেল হক বলেন, দর্শকদের অভূতপূর্ব সাড়া আমাদের অভিভূত করেছে। আগামীতে এই আয়োজন আরও বড়ো পরিসরে করা হবে।
এই মহতী আয়োজনের সহযোগী হিসেবে ছিলো পুষ্টি হ্যাপি টাইম, পুষ্টি গ্লোরি, পুষ্টি প্লাস, ঈগল ঢেউটিন, রেজিনা বিউটি সোপসহ টি.কে. গ্রুপের বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড।
