টেকসই নির্মাণে স্বল্প-কার্বন উপকরণের বিকল্প নেই: কর্মশালায় বিশেষজ্ঞরা

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৪:৩৬ পিএম

বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়ন ও দ্রুত নগরায়ণের চ্যালেঞ্জ মোকাবিলায় আবাসন ও অবকাঠামো নির্মাণ খাতে স্বল্প-কার্বন সামগ্রীর ব্যবহার অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। 

রোববার (২৯ মার্চ) রাজধানীর একটি হোটেলে আয়োজিত 'সার্কুলারিটি ইন দ্য বিল্ট এনভায়রনমেন্ট' শীর্ষক কর্মশালায় বিশেষজ্ঞরা এ মত দেন।

বক্তারা বলেন, নকশা থেকে শুরু করে ব্যবহারের প্রতিটি পর্যায়ে উপকরণের পুনর্ব্যবহার ও নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করা এখন সময়ের দাবি।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আয়োজিত এই কর্মশালায় জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি), ইউএনওপিএস এবং ইউএন-হ্যাবিট্যাট সহযোগিতা দেয়। জার্মান ফেডারেল অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত একটি প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মশালার মূল লক্ষ্য ছিলো নির্মাণ খাতে ‘সার্কুলার ইকোনমি’ বা আবর্তনশীল অর্থনীতির নীতিসমূহ প্রচার করা।

কর্মশালায় টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম বলেন, নির্মাণ খাত আমাদের উন্নয়নের চালিকাশক্তি হলেও এটি অত্যন্ত সম্পদ-নিবিড়। গতানুগতিক পদ্ধতিতে নির্মাণ কাজ চালিয়ে গেলে তা প্রাকৃতিক সম্পদের ওপর প্রচণ্ড চাপ তৈরি করবে এবং কার্বন নিঃসরণ বাড়িয়ে দেবে।

তিনি আরও জানান, হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউটের সহায়তায় একটি ‘ন্যাশনাল গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন সিস্টেম’ তৈরির কাজ চলছে।

জার্মান দূতাবাসের উন্নয়ন সহযোগিতা প্রধান উলরিখ ক্লেপমেন বলেন, নির্মাণ খাতে আবর্তনশীলতা কেবল পরিবেশগত প্রয়োজন নয়, এটি একটি বিশাল অর্থনৈতিক সুযোগও। জার্মানি এই পথে হেঁটে শিখেছে যে, কেবল সদিচ্ছা যথেষ্ট নয়; এর জন্য নকশা ও নির্মাণ পদ্ধতিতে আমূল পরিবর্তন প্রয়োজন।

ইউএনওপিএস কান্ট্রি ম্যানেজার সুধীর মুরলিধরন বলেন, উপকরণের পুনঃব্যবহার বাংলাদেশের নতুন কোনো বিষয় নয়, এটি আমাদের ঐতিহ্য। এখন প্রয়োজন এই মানসিকতাকে আধুনিক নির্মাণ শিল্পে নিয়ে আসা। পুরনো ভবন থেকে তৈরি বর্জ্যকে সম্পদে রূপান্তর করার এটাই সুযোগ।

এইচবিআরআই-এর মহাপরিচালক মোহাম্মদ গিয়াসউদ্দিন হায়দারসহ সরকারি-বেসরকারি খাতের উচ্চপদস্থ কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত ছিলেন। বক্তারা টেকসই অবকাঠামো নিশ্চিতে সরকারি-বেসরকারি খাত ও একাডেমিয়ার মধ্যে শক্তিশালী সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে একটি প্যানেল আলোচনায় রাজউক ও পিকেএসএফ-এর প্রতিনিধিরা অংশ নেন। সেখানে নির্মাণ খাতকে জাতীয় জলবায়ু প্রতিশ্রুতি বা এনডিসি লক্ষ্যমাত্রা অনুযায়ী সাজানোর পরামর্শ দেওয়া হয়।

একাত্তর/এসি
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর