ঈদুল আজহায় শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি এফইএবি’র

আপডেট : ০৫ মে ২০২৬, ০৯:৩৪ পিএম

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছে ফ্যাশন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফইএবি)। 

মঙ্গলবার (৫ মে) সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশীয় ফ্যাশন ও লাইফস্টাইল খাতের জন্য এই ঈদ মৌসুমটি বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এফইএবির পর্যবেক্ষণ অনুযায়ী, শপিং মলগুলোতে দিনের তুলনায় সন্ধ্যার পর কেনাকাটার চাপ বেশি থাকে। মোট বিক্রির প্রায় ৬০ শতাংশ হয় সন্ধ্যার পর, আর মাত্র ৪০ শতাংশ হয় দিনের বেলায়।

সংগঠনটি জানায়, তীব্র গরম ও মানুষের কর্মব্যস্ততার কারণে দিনের বেলা ক্রেতার উপস্থিতি কম থাকে। বর্তমান নিয়ম অনুযায়ী সন্ধ্যা সাতটায় দোকান বন্ধ করে দেওয়ায় ব্যবসার একটি বড়ো অংশ হাতছাড়া হয়ে যাচ্ছে। এতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন।

জ্বালানি সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় রেখে এফইএবি একটি নতুন সময়সূচির প্রস্তাব করেছে। তাদের প্রস্তাব অনুযায়ী, শপিং মলগুলো দুপুর একটা থেকে কার্যক্রম শুরু করতে পারে এবং বন্ধের সময় সন্ধ্যা সাতটার পরিবর্তে বাড়িয়ে রাত ১০টা পর্যন্ত করা হোক। এতে একদিকে যেমন জ্বালানি সাশ্রয় হবে, অন্যদিকে ঈদের বাজারে ব্যবসার স্বাভাবিক গতি ফিরবে।

এফইএবি বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করেছে যে, বর্তমানে পাড়া-মহল্লার দোকান, রেস্টুরেন্ট, খোলা বাজার ও অস্থায়ী মেলাগুলো রাত পর্যন্ত খোলা থাকছে। শুধু শপিং মলের ক্ষেত্রে কড়াকড়ি সময়সীমা থাকায় বাজারে একটি অসম প্রতিযোগিতামূলক পরিস্থিতি তৈরি হচ্ছে।

সংগঠনটি বিশ্বাস করে, শপিং মল খোলা রাখার সময় বাড়ানো হলে তা দেশীয় ফ্যাশন ব্র্যান্ড, নারী উদ্যোক্তা এবং এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিশাল কর্মসংস্থানের জন্য অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।

একাত্তর/এসি
লাখো মুসলিম হাজির ‘লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক’ ধ্বনিতে মুখরিত পবিত্র মিনার জামারাত প্রাঙ্গণ। আজ বুধবার পবিত্র ঈদুল আজহার প্রথম দিনে উষালগ্নে মিনায় শয়তানের প্রতীকী স্তম্ভে পাথর নিক্ষেপ করার...
ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘নানা-নাতি’ গানে আদালত অবমাননা হয়েছে দাবি করে গানটির লেখক র‍্যাপার আলী হাসানকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। 
কোরবানি দেয়া একটি পবিত্র ইবাদত যা আল্লাহ অত্যন্ত উৎসাহিত করেছেন। প্রতি বছর জিলহজ মাসে সারা বিশ্বের মুসলমানরা পশু জবাইয়ের কুরবানি করে থাকে। ছাগল, ভেড়া, গরু, মহিষ, উট বা দুম্বা কোরবানি করা হয়।
দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদে মহান সৃষ্টিকর্তা আল্লাহ’র সন্তুষ্টি লাভের আশায় মুসলিমরা পশু কোরবানি দিয়ে থাকে। সেই লক্ষ্যে দেশে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাটগুলো।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর