বাইফা অ্যাওয়ার্ডে সেরা গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ

আপডেট : ০৯ মে ২০২৬, ০৭:৩৬ পিএম

বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা) অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন স্বনামধন্য কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ। ‘মাগুরার ফুল’ শিরোনামের গানটির জন্য ‘পঞ্চম বাইফা অ্যাওয়ার্ড’-এ সেরা গীতিকার ও সেরা সুরকারের জোড়া সম্মাননা পেয়েছেন তিনি।

শুক্রবার (৮ মে) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এটি ছিল বাইফা পুরস্কারের পঞ্চম আসর।

পুরস্কার বিজয়ী ‘মাগুরার ফুল’ গানটি গত বছর মাগুরায় যৌন নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া আট বছর বয়সী শিশু আছিয়াকে উৎসর্গ করে লেখা। এই হৃদয়স্পর্শী গানটির রচনার পাশাপাশি সুরও করেছেন মাহবুবুল খালিদ নিজে। গানটিতে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার।

‘মাগুরার ফুল’ গানের মাধ্যমে গীতিকার মাহবুবুল খালিদ শিশু ও নারী নির্যাতনসহ যেকোনো মানুষের ওপর হওয়া সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। গানের বাণীর মাধ্যমে তিনি সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় মাহবুবুল খালিদ বলেন, এই স্বীকৃতি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রেরণা জোগাবে। অনুষ্ঠানে চলচ্চিত্র ও সংগীত জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
স্বেচ্ছামৃত্যুর চিরকুট রেখে নিজ ঘরেই মৃত্যুবরণ করেছেন গীতিকার মেহবুবুল হাসান রাসেল (৪৭)। ভক্তমহলে তিনি রাসেল ও’নীল নামেই পরিচিত ছিলেন।পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাজধানীর...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর