পাঁচ কেজি ক্রিস্টাল মেথ ও পাঁচ লাখ ইয়াবা জব্দ করেছে বিজিবি

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০৭:৩৫ পিএম

টেকনাফে বিজিবির অভিযানে ৫ কেজি ২৬৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৫ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ হয়েছে।

বুধবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে মাদক জব্দের বিষয়টি নিশ্চিত করেছে। 

বিজিবি জানায়, টেকনাফে বিজিবি ২ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫ কেজি ২৬৮ গ্রাম কেজি ক্রিস্টাল মেথ আইস ও সঙ্গে ৫ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। 

মঙ্গলবার রাতে বিজিবি'র টেকনাফ ব্যাটালিয়ন গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে কিছু মাদক ব্যবসায়ী লেদা বিওপি এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে নিয়ে আসবে। 

বিজিবি আরো জানায়, টেকনাফ ব্যাটালিয়ন সদর থেকে বিজিবি'র একটি দল নাফ নদী সংলগ্ন লেদাখাল এলাকায় অবস্থান গ্রহণ করে। আনুমানিক রাত ১১ টার দিকে মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে একটি নৌকা নিয়ে কয়েকজন মাদক ব্যবসায়ীকে আসতে দেখে বিজিবি টহলদল। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা ব্যক্তিরা নাফ নদীতে লাফিয়ে শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়। 

পরবর্তীতে টহলদল তাদের ফেলে যাওয়া নৌকাটি তল্লাশি করে ছয়টি প্লাস্টিকের ব্যাগে মোড়ানো প্যাকেট উদ্ধার করে। উদ্ধার প্যাকেটের ভেতর থেকে ৫ কেজি ২৬৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৫ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে বিজিবি।  

মাদককারবারীদের আটকের জন্য অভিযান চলছে।


একাত্তর/এআর



সীমান্ত পথে পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে মজুত করা বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও মমোসা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । 
চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু আয়ানের মৃত্যু নিয়ে উত্তেজনার মধ্যেই মিললো আরেক অভিযোগ। দুই ব্যবসায়ী অংশীদারকে বের করে দিয়ে তাদের বিরুদ্ধে নানান প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ উঠেছে...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর