যশোরে বিজিবির অভিযানে ৯ কেজি স্বর্ণ উদ্ধার

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৪৪ পিএম

যশোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ৯ কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ সময় পালাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে চোরাকারবারীদের প্রাইভেট কারটিও ক্ষতিগ্রস্ত হয়।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে শহরতলীর রাজারহাটে যশোর-৪৯ ও খুলনা-২১ বিজিবি এ যৌথ অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে রাতে এক সংবাদ সম্মেলনে বিষয়গুলো নিশ্চিত করে বিজিবি। সংবাদ সম্মেলনে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে একটি সাদা রঙের প্রাইভেটকার ঢাকা থেকে যশোরের দিকে আসছে। এই খবর পেয়ে যশোর ৪৯ বিজিবি এবং খুলনা ২১ বিজিবির সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। খুলনা বিজিবির ধাওয়া খেয়ে প্রাইভেটকারটি যশোর রাজারহাট এলাকায় এলে ৪৯ বিজিবি সদস্যরা গাড়িটি গতিরোধের নির্দেশ দেয়। এ সময় গাড়িটি একটি দেয়ালে ধাক্কা দিয়ে থেমে যায়। এরপর চালক ও স্বর্ণ পাচারকারীর দল পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ৮ কেজি ৯৭৪ গ্রাম ওজনের ৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার হাজার মূল্য ৮ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা। জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে ও প্রাইভেটকারটি যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হবে।

তিনি আরও জানান, খুলনা সেক্টরের অধীনস্থ এই দুটি ব্যাটালিয়ন চোলাচালান রোধকল্পে সর্বদা তৎপর রয়েছে এবং স্বর্ণ চোলাচালান শূন্যের কোটায় নামিয়ে আনতে সার্বক্ষণিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। যার ফলে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এক বছরে ৯৩ কেজি ৩৪৭ গ্রাম স্বর্ণ আটক করতে সক্ষম হয়েছে। যার মূল্য ৮০ কোটি ৬৭ লাখ ৯৪ হাজার ২০০ টাকা। একইভাবে ২১ বিজিবিও গত ১ বছরে ৭০ কেজি পরিমাণ স্বর্ণ বিভিন্ন অপারেশনে জব্দ করতে সক্ষম হয়। 

উল্লেখ্য, খুলনা সেক্টরের এই দুটি ব্যাটালিয়ন মিলে সর্বমোট ১৬৩ কেজি স্বর্ণ উদ্ধার করেছে।


একাত্তর/এআর

সীমান্ত পথে পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে মজুত করা বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও মমোসা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । 
যশোরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবাষিকী উপলক্ষে কর্মজীবন শীর্ষক রচনা ও কিরাতুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি যশোর প্রেস ক্লাব মিলনায়তনে...
চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর