রুশ-চীন দীর্ঘমেয়াদি বাণিজ্যের ভিত্তি তরুণ উদ্যোক্তারাই: মস্কো সিসিআই প্রধান

আপডেট : ২১ মে ২০২৬, ০১:৫৬ পিএম

রাশিয়া ও চীনের মধ্যে দীর্ঘমেয়াদি বাণিজ্য ও কৌশলগত সহযোগিতা জোরদার করতে তরুণ বাণিজ্যের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে মস্কো। শিক্ষা, বাস্তবমুখী প্রশিক্ষণ এবং সরাসরি ব্যবসায়িক যোগাযোগের মাধ্যমে দুই দেশের অংশীদারত্বের এক নতুন প্রজন্ম তৈরি হচ্ছে বলে জানিয়েছেন মস্কো চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (মস্কো সিসিআই) সভাপতি ভ্লাদিমির প্লাতোনভ।

গত ১৭ থেকে ২০ মে চীনের হেইলংজিয়াং প্রদেশের হারবিন শহরে অনুষ্ঠিত ‘মস্কো ডেস ইন হারবিন’ এবং ১০ম রুশ-চীন এক্সপো-তে যোগ দেওয়া রাশিয়ার রাজধানী মস্কোর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সদস্য ছিলেন ভ্লাদিমির প্লাতোনভ। চার দিনব্যাপী এই সফরে আন্তর্জাতিক ফোরামে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন এবং আন্তবিশ্ববিদ্যালয় সহযোগিতার ওপর মূল আলোকপাত করেন তিনি।

সফরকালে ভ্লাদিমির প্লাতোনভ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত সেশন ও প্যানেল আলোচনায় অংশ নেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলো— ‘উদ্ভাবনী উন্নয়নের জন্য সহযোগিতা: শিল্প, বিজ্ঞান, প্রযুক্তি’ শীর্ষক কৌশলগত সেশন; ‘মস্কো-হারবিন: ব্যবসা, বৈদেশিক অর্থনৈতিক এবং বিনিয়োগ সহযোগিতার সম্ভাবনা’ বিষয়ক প্যানেল আলোচনা; ‘টেকসই নগর উন্নয়নের আধুনিক অনুশীলন’ বিষয়ক কনফারেন্স এবং ২য় রুশ-চীন বাণিজ্য সেবা ফোরাম।

এছাড়া তিনি ‘ডায়ালগ প্ল্যাটফর্ম - ইন্টারভিউজেড: সিটি ইন মোশন’ শীর্ষক একটি বিশেষায়িত সম্মেলনেও বক্তব্য দেন। এসব আয়োজনে ব্যবসায়ী সংগঠন, উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয় এবং তরুণ সমাজের মধ্যে পারস্পরিক ব্যবহারিক মিথস্ক্রিয়ার ওপর জোর দেন তিনি।

তরুণ সমাজকে দুই দেশের বাণিজ্যের মূল চালিকাশক্তি উল্লেখ করে ভ্লাদিমির প্লাতোনভ বলেন, তরুণ উদ্যোক্তাদের সঙ্গে কাজ করা আমাদের জন্য আন্তর্জাতিক সহযোগিতার, বিশেষ করে রুশ-চীন সহযোগিতার স্থায়িত্বের ক্ষেত্রে একটি বড়ো বিনিয়োগ। চীনের শিক্ষার্থীসহ বিভিন্ন দেশের বিদেশি শিক্ষার্থীরা মস্কোর ‘স্টার্ট ইয়োর বিজনেস উইথ মস্কো’ প্রকল্পে অংশ নিচ্ছেন।

এ প্রসঙ্গে একটি উদাহরণ টেনে তিনি বলেন, শিক্ষা, অনুশীলন এবং ব্যবসার সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে কীভাবে নতুন প্রজন্মের অংশীদার তৈরি হচ্ছে, তা আমরা দেখতে পাচ্ছি। এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে, এই প্রকল্পের প্রথম আসরেই বিজয়ী হয়েছেন একজন চীনা শিক্ষার্থী, যিনি একটি রাশিয়ান ব্র্যান্ডের প্রচার প্রজেক্ট নিয়ে কাজ করেছিলেন।

চীনা অংশীদারদের সাথে সম্পর্ক উন্নয়নের বিষয়ে মস্কো সিসিআই সভাপতি চলমান সরাসরি সংলাপ এবং সুনির্দিষ্ট উদ্যোগের ওপর যৌথ কাজের গুরুত্বের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, উদ্যোক্তা, শিল্প সমিতি, বিশ্ববিদ্যালয় এবং ব্যবসা সহায়ক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি যোগাযোগই দীর্ঘমেয়াদি ও টেকসই সহযোগিতার একটি শক্ত ভিত্তি তৈরি করে।

একাত্তর/এসি
নতুন আন্তর্জাতিক বাজার অনুসন্ধান এবং মস্কোর ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বৈশ্বিক অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের লক্ষে রসকংগ্রেস ফাউন্ডেশনের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি সহযোগিতা চুক্তি সই করেছে মস্কো চেম্বার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর