কলেজছাত্র হত্যায় দুইজনের ফাঁসি, চারজনের যাবজ্জীবন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৪:১০ পিএম

বরিশালের উজিরপুরে কলেজছাত্র সোহাগ সেরনিয়াবাত হত্যা মামলার রায়ে দুই জনের ফাঁসি এবং চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

বুধবার (১৫ সেপ্টেম্বর) আসামিদের উপস্থিতিতে এই রায় দেন জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ জেলা দায়েরা জজ আদালতের বিচারক টিএম মুসা। ফাঁসিপ্রাপ্তরা হলেন মামলার প্রধান আসামি দাদা বাহিনীর প্রধান জিয়াউল হক লালন ও রিয়াদ সর্দার। 

মামলার নথি অনুযায়ী, ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে সংঘবদ্ধ সন্ত্রাসী দলটি চাঁদার দাবীতে দ্বাদশ শ্রেণীর ছাত্র সোহাগ সেরনিয়াবাতকে কুপিয়ে হত্যা করে। এসময় সোহাগের সাথে থাকা বন্ধু সাইফুল ইসলামকে আহত করে।

আরও পড়ুন: কেয়া কসমেটিকসের চেয়ারম্যানসহ পরিবারের বিরুদ্ধে মামলা

এ ঘটনায় সোহাগ সেরনিয়াবাতের মামা খোরশেদ আলম বাদী হয়ে উজিরপুর থানায় ১৩ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ১০ নভেম্বর ১৬ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে। 

মামলায় ৩১ জনের সাক্ষী গ্রহণ করে আদালত এই রায় প্রদান করেন। এই রায়ে সোহাগ সেরনিয়াবাতের বাবা বলেন, রায়ে সন্তুষ্ট বটে, তবে উচ্চ আদালতেও যেন এই রায় বহাল থাকে। এ নিয়ে মামলার আইনজীবী একেএম আরিফুর রহমান বলেন, এই রায় প্রমাণ করে অপরাধ করলে তার শাস্তি পেতেই হবে।


একাত্তর/এসজে


সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর