সুইফটের নতুন পেমেন্ট ব্যবস্থায় রেকর্ড, বিশ্বে প্রথম অর্জন সিটি ব্যাংকের

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৪:৪৮ পিএম

বিশ্বজুড়ে আন্তদেশীয় লেনদেন ব্যবস্থা দ্রুত ও স্বচ্ছ করতে সুইফটের চালু করা নতুন রিটেল পেমেন্ট কাঠামোয় মাইলফলক অর্জন করেছে বাংলাদেশের সিটি ব্যাংক। সুইফটের এই নতুন উদ্যোগে আন্তর্জাতিক অর্থ প্রেরণকারী এবং গ্রহণকারী —উভয় ভূমিকাতেই বিশ্বে প্রথম ব্যাংক হিসেবে সফলভাবে লেনদেন সম্পন্ন করেছে ব্যাংকটি।

অস্ট্রেলিয়া, কানাডা, চীন, জার্মানি, ভারত, স্পেন, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১৭টি দেশের ৫০টিরও বেশি শীর্ষস্থানীয় ব্যাংক এই কাঠামোগত সেবা চালুর অঙ্গীকার করেছে। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে একমাত্র ব্যাংক হিসেবে সিটি ব্যাংক এই বৈশ্বিক কার্যক্রমে যুক্ত হয়। 

প্রথাগত আন্তঃসীমান্ত লেনদেন ও রেমিট্যান্সের ক্ষেত্রে একাধিক মধ্যস্থতাকারী ব্যাংকের ধাপ, সময়ের ভিন্নতা ও ফি সংক্রান্ত জটিলতায় প্রায়ই বিলম্ব এবং অতিরিক্ত খরচের মুখোমুখি হতে হয় গ্রাহকদের। এই বাধা দূর করতে সুইফট ‘সুইফট স্কিম’ নামের এই নতুন রিটেল ক্রস-বর্ডার পেমেন্ট ব্যবস্থা উন্মোচন করেছে। এতে গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ২৪ ঘণ্টা দ্রুত, সুনিশ্চিত ও স্বচ্ছ আন্তর্জাতিক অর্থ স্থানান্তরের সুযোগ পাচ্ছে।

তিন মিনিটে লেনদেন ও মধ্যস্থতাকারী হিসেবে সাফল্য

গত ২২ জুন সিটি ব্যাংক সুইফটের এই নতুন ব্যবস্থায় তাদের প্রথম লেনদেনটি সফলভাবে সম্পাদন করে মাত্র এক মিনিটে এবং দ্বিতীয় লেনদেনটি সম্পন্ন করে মাত্র ৫৭ সেকেন্ডে। পরদিন ২৩ জুন, সিটি ব্যাংক ‘গেটওয়ে ইন্টারমিডিয়ারি’ বা প্রসেসিং মধ্যস্থতাকারী হিসেবে ভারতের এইচডিএফসি ব্যাংকের সমন্বয়ে ভারত থেকে আসা একটি আন্তদেশীয় পেমেন্ট সফলভাবে প্রক্রিয়াজাত করে বাংলাদেশের অন্য একটি স্থানীয় ব্যাংকের গ্রাহকের কাছে পৌঁছে দেয়।

কেন্দ্রীয় ব্যাংক ও সুইফটের স্বীকৃতি

সিটি ব্যাংকের এই বৈশ্বিক সাফল্যকে সম্প্রতি স্বীকৃতি জানিয়েছে সুইফট এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)। যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান এবং সুইফটের ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান কিরণ শেঠি সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিনের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মাহিয়া জুনেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মেসবাউল আসিফ সিদ্দিকী এবং সুইফটের অ্যাকাউন্ট ডিরেক্টর অপির্তা ঘোষসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, সুইফটের এই নতুন প্রযুক্তি জি-২০ নির্ধারিত লেনদেনের গতি সংক্রান্ত আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করবে এবং অতিরিক্ত ও লুকানো ফি দূর করে লেনদেনের পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করবে।

জলবায়ু-সহনশীল সমাধানের মাধ্যমে সুবিধাবঞ্চিত চা-বাগান জনগোষ্ঠীর নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) সেবা উন্নত করতে সিটি ব্যাংক ও অক্সফাম ইন বাংলাদেশ এখন থেকে একসঙ্গে কাজ করবে।
সিটি ব্যাংক তার ভ্যালু গ্রাহকদের দৈনন্দিন সুবিধা প্রদানের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ‘সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস আল্ট্রামেরিন ক্রেডিট কার্ড’ চালুর ঘোষণা দিয়েছে।
সিটি ব্যাংক সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের সদস্য প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন (আইটিএফসি)-এর শীর্ষ প্রতিনিধিদলের...
চলতি ২০২৬ হিসাববছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) বেসরকারি খাতের সিটি ব্যাংকের কনসোলিডেটেড কর-পরবর্তী নিট মুনাফা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ সময়ে ব্যাংকটি ৫২৬ কোটি ৬৯ লাখ টাকা মুনাফা করেছে, যা আগের...
২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচনার মামলায় তার (মরিয়মের) মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে উচ্চপর্যায়ের এক বৈঠকে মিলিত হয়েছেন বিশ্বখ্যাত সামাজিক ও উন্নয়ন সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান।...
কিশোরগঞ্জের ভৈরবে ১০ টাকা মূল্য মানের রাজস্ব স্ট্যাম্পের ছড়াছড়ি। ফলে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। আর অন্যদিকে অসাধু চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এমন ঘটনায় হতবাক প্রশাসন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর