আওয়ামী লীগের ক্ষমতায় থাকার অধিকার নেই: ফখরুল

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ০১:০৬ পিএম

আওয়ামী লীগের ক্ষমতায় থাকার অধিকার নেই। তারা কোনো সমস্যার সমাধান করতে পারেনি। তারা আজ সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে। মানুষের অধিকার ব্যাহত করে। বিভিন্নভাবে জনমানুষের জীবনকে দুর্বিসহ করে তুলেছে। এমনটাই বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, আমাদের ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। ৫ শতাধিক মানুষকে তারা গুম করেছে। সহস্রাধিক মানুষকে তারা হত্যা করেছে। আজকেও তারা পঞ্চাশের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে গ্রেপ্তার হওয়া সব নেতাকর্মীকে মুক্তি এবং সব মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি  আমরা। যে ক্ষতি হয়েছে, আমরা ক্ষতিপূরণ চাই। যাদের হত্যা করা হয়েছে, আমরা তাদের ক্ষতিপূরণ চাই। 

মির্জা ফখরুল বলেন, দেশে সরকার পরিবর্তন এখন জনগণের দাবি। আওয়ামী লীগের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। তারা কোনো সমস্যাই সমাধান করতে পারেনি। তারা আজ সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করেছে। মানুষের অধিকার ব্যাহত করছে। বিভিন্নভাবে জনমানুষের জীবনকে দুর্বিসহ করে তুলেছে।

আওয়ামী লীগের উদ্দেশে ফখরুল বলেন, পদত্যাগ করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটি নতুন, গ্রহণযোগ্য নির্বাচন দিন। যেন সবাই ভোট দিতে পারে এবং তাদের পছন্দের প্রতিনিধিদের নির্বাচিত করতে পারে।



একাত্তর/এআর

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর