‘নোয়খালীর ঘটনার সব রহস্য ধীরে ধীরে বের হচ্ছে’

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ০৫:২৮ পিএম

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, নোয়খালীর ঘটনার সব রহস্য ধীরে ধীরে বের হচ্ছে। বলেন, বিএনপি জামাত ও সাম্প্রদায়িক গোষ্ঠি এই ঘটনা ঘটিয়েছে। বিরোধীদলের নেতা মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া একটি বক্তব্যের বিপরীতে ড. হাছান মাহমুদ বলেন, তারা নির্বাচনে অংশ গ্রহন করবেন না। কারণ বিএনপি জনগণের শক্তিকে বিশ্বাস করেন না, তারা বিশ্বাস করেন ষড়যন্ত্রের শক্তি ও বন্দুকের শক্তি। এই সাম্প্রতিক ঘটনাও তাদেরই ষড়যন্ত্রের অংশ। 

মন্ত্রী বলেন, ৭২ এর সংবিধান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে। এই সংবিধান বঙ্গবন্ধুর হত্যার পর জিয়াউর রহমান ও এরশাদ ক্ষমতায় এসে সংবিধানকে কাঁটাছেড়া করেছিলেন এবং সংবিধানের মূল চেতনাকে নষ্ট করেছেন। বর্তমান সরকার পরবর্তীতে সকলের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার জন্য সেই কাটাছেড়া সংবিধান পরিমার্জিত করেছে। 

শনিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। 

একাত্তর/ এনএ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর