‘বিএনপির মধ্যে ঈর্ষা কাজ করে, উন্নয়ন চোখে দেখে না’

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ০৬:০৯ পিএম

মন্দিরে রেখে কোরআন শরিফের অবমাননা করেছে বিএনপি; তাদের বিরুদ্ধে আলেম ওলামাদের সোচ্চার হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। 

তিনি বলেন, কোরআনের অবমাননার দায়ে বিএনপি নেতাদের আদালতের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। 

১৯৯৫ সালের ১৫ মার্চ তৎকালীন বি.এন.পি সরকারের সময় সারের দাবিতে আন্দোলনরত কৃষকদের উপর নির্বিচারে গুলি করে ১৮ জনকে হত্যা করে। কৃষকদের দাবির সাথে একাত্মা হয়ে কৃষক বাঁচাও, মানুষ বাঁচাও স্লোগান দেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শনিবার দিনটি স্মরণে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে কৃষক লীগ৷ 

এসময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতায় থেকে বিএনপি দেশের প্রতিটি খাতকে ধ্বংস করেছিলো। আওয়ামী লীগ খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছে। বিএনপির মধ্যে ইর্ষা কাজ করে। তাই দেশের উন্নয়ন চোখে দেখে না।  

এদিকে সভাপতি মন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, খালেদা জিয়ার দুঃশাসন ও অপশাসন দেশের মানুষ চায় না। মতিয়া চৌধুরী বলেন, বিএনপি কৃষক হত্যা করলেও, মায়ের কোলের মতো সুখে আছে এখনকার কৃষকরা। 

অনুষ্ঠানে কৃষক লীগ নেতারা বলেন, প্রতিদিন মিথ্যা ভাঙ্গা রেকর্ড বাজাচ্ছেন বিএনপি নেতারা। সাম্প্রতিক সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা করে দেশকে অস্থির করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেন তারা।

একাত্তর/ এনএ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর