বাসায় চিকিৎসার ব্যবস্থা করেছি, আর কতো চান: প্রধানমন্ত্রী

আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১১:৫০ এএম

দুর্নীতি অভিযোগে সাজাপ্রাপ্ত বিএনপি নেত্রী খালেদা জিয়াকে কারাগার থেকে বাসায় থাকতে দেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতে চেয়েছেন, এটাই কি বেশি নয়?

বুধবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জলবায়ু সম্মেলন এবং যুক্তরাজ্য ও ফ্রান্স সফর নিয়ে অবহিত করতে সরকার প্রধান শেখ হাসিনা এই সংবাদ সম্মেলনে আসেন। 

সম্মেলনের শুরুতেই শেখ হাসিনা তার সফরের ওপর সাধারণ আলোচনা করেন। তিনি যুক্তরাজ্য ও ফ্রান্সে তার সদ্যসমাপ্ত সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন। এরপর রীতি অনুযায়ী শুরু হয় প্রশ্নত্তোর পর্ব, যা সব সময়েই সবার আগ্রহের কেন্দ্রে থাকে।

এ সময় খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে তার পরিবারের আবেদন সম্পর্কে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘আমরা অমানুষ না বলেই বাসায় রেখে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি। বাকিটা আইনগত। আর কত চান?’।

যে আপনাকে হত্যা করতে চায়, তাকে আপনি কি ফুলের মালা দিয়ে নিয়ে আসবেন- এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ‘আমাকে মারতে অনেক চেষ্টা করেছে। এরপর খালেদার ওপর আমায় মায়া দেখাতে বলেন?’

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘আপনাকে যদি কেউ হত্যা করার চেষ্টা করতো, আপনি কি তাকে গলায় ফুলের মালা দিয়ে নিয়ে আসার চেষ্টা করতেন? আপনার পরিবারকে যদি কেউ হত্যা করত, আর সেই হত্যাকারীকে বিচার না করে পুরস্কৃত করে বিভিন্ন দূতাবাসে চাকরি দিত, তার জন্য আপনি কী করতেন?’

বিএনপি চেয়ারপার্সনের বিদেশে নিয়ে চিকিৎসা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেন, ‘আমার কাছে চান কীভাবে বলেন তো, খালেদা জিয়াকে যে বাসায় থাকতে দিছি, চিকিৎসা করতে দিয়েছি এটাই কি বেশি না?’

সরকার প্রধান আরো বলেন ‘আমি থাকতে হত্যাকারীকে ১৫ ফেব্রুয়ারি, ১৯৯৬ সালে ইলেকশনে ভোট দিয়ে পার্লামেন্টে বসানো হলো, যেখানে আমি বিরোধী দলের নেতা ছিলাম, সেখানে বসানো হলো কর্নেল রশিদকে। কে করেছিল, খালেদা জিয়া’।

তিনি বলেন, ‘খায়রুজ্জামান আসামি, তার মামলার রায় হবে, চাকরি নাই, খালেদা জিয়া ক্ষমতায় এসে সেই আসামিকে চাকরি দিলো ফরেন মিনিস্ট্রিতে, অ্যাম্বাসেডর করে পাঠাল’।

২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভেন্যুতে ভয়াবহ গ্রেনেড হামলার কথা উল্লেক করে আওয়ামী লীগের সভানেত্রী বলেন, গ্রেনেড হামলার পর বলল কী, আমি নিজেই ভ্যানিটি ব্যাগে গ্রেনেড নিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলাম। কোটালিপাড়ায় বোমা পোতার আগে তার বক্তব্য কী ছিলো, শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা কোনোদিন বিরোধী দলের নেতাও হতে পারবে না। সে ভেবেছিল মরেই তো যাব, রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখে কে?’

তিনি বলেন, ‘গ্রেনেড হামলায় ২২ জন মানুষ মারা গেছে, একদিন পার্লামেন্টে সেটার ওপর আলোচনা করতে দেয়নি, আমরা বিষয়টা নিয়ে আলোচনাও করতে পারিনি।

খালেদা জিয়ার প্রতি দয়া দেখাতে বলার আগে সবার লজ্জা পাওয়া উচিৎ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘যারা আমার বাপ-মা-ভাই আমার ছোট রাসেলকে পর্যন্ত হত্যা করেছে... তারপরও আমরা অমানুষ না, অমানুষ না বলেই তাকে অন্তত আমার নির্বাহী ক্ষমতা যেটুকু আছে, আমি সেটুকু দিয়ে তার বাসায় থাকার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি। বাকিটা আইনগত ব্যাপার। তারপর দুর্নীতি করে করে এ দেশটাকে একেবারে ধ্বংসের দিকে নিয়ে গেছে। এখন সে অসুস্থ। ওই যে আমি বললাম না, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে’।


একাত্তর/এসএ

সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার মিশনে নেমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটিয়ে দলীয়করণের কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর