খালেদার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপি’র সমাবেশ

আপডেট : ২২ নভেম্বর ২০২১, ০৭:৫৮ পিএম

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সারাদেশে সমাবেশ করছেন দলের নেতাকর্মীরা। রাজধানীতে, জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টা থেকে এই সমাবেশ শুরু হয়েছে। 

এ সময় বিএনপি নেতারা, যত দ্রুত সম্ভব খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি জানান। উন্নত চিকিৎসার অভাবে খালেদার কিছু হলে, তার দায় সরকারকে নিতে হবে বলেও মন্তব্য করেন তারা। একই দাবিতে, এর আগে সারাদেশে গণঅনশন কর্মসূচি করেন বিএনপি নেতাকর্মীরা। এছাড়া সংসদ ভবনের সামনে মানববন্ধনও করেন দলের সংসদ সদস্যরা।

এদিকে, নাটোরে বিএনপির চলা সমাবেশে পুলিশি বাঁধায় নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছেন সাংবাদিক, থানার ওসি এবং বিএনপি নেতাকর্মীসহ ২০জন।

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় আলাইপুরের বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা। এসময় প্রথমেই তারা পুলিশের বাঁধার মুখে পড়েন। 

সমাবেশ শুরুর কিছুক্ষণ পর আবারও পুলিশ বাঁধা দিলে নেতাকর্মীরা ইটপাটকেল ছুঁড়তে থাকে। একপর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা শুরু হয়। এছাড়াও, খুলনাসহ সারাদেশেই সমাবেশ করছে বিএনপি দলের নেতা কর্মীরা। 

খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে চিকিৎসার দাবিতে গেলো শনিবার বিকালে নয়াপল্টনে গণঅনশন শেষে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত ১৩ই নভেম্বর বিকেলে খালেদা জিয়াকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ারে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় পরের দিন ভোরে তাকে সিসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তার।


একাত্তর/ এনএ

ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
যারা গোপনে নানা নাশকতার ছক করছে, তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মিরপুরের রাড্ডা হাসপাতাল ও গত রাতের হামলা-লুটপাটের ঘটনা প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
পতিত স্বৈরাচার সুবিধা পায়—এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বিরোধীদলের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। একই সঙ্গে দেশবিরোধী...
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর বাংলাদেশ জাতীয় সংসদের ৩২৩ মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ...
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।  এ নিয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট...
রাজনৈতিক প্রতিপক্ষ ও সমালোচকদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গুপ্তদলের নেতারা বিএনপিকে নসিহত করছেন। সেই গুপ্তদের বলবো, বিএনপিকে নসিহত না করে আগে নিজেদের ঘরের দিকে নজর দিন।
পরিবেশ সংরক্ষণ ও টেকসই শিল্পায়নের লক্ষ্যে দেশজুড়ে ব্যাপক সবুজায়ন কর্মসূচি হাতে নিয়েছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। এর অংশ হিসেবে প্রতিষ্ঠানটির বিভিন্ন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর