বিএনপির আন্দোলনে ভয় পায় না আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

আপডেট : ২২ নভেম্বর ২০২১, ০৮:৪৪ পিএম

বিএনপি এক দফা অথবা দশ দফা আন্দোলন করুক, তাতে আওয়ামী লীগের কিছু যায় আসে না, কারণ আওয়ামী লীগ আন্দোলনে ভয় পায় না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি নেতাদের সরকার পতনের এক দফা আন্দোলন প্রসঙ্গে সকালে তাঁর বাসভবনে ব্রিফিং করে একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ রাজপথের সংগঠন, আন্দোলন সংগ্রাম করেই ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। 

জেল-জুলুম- নির্যাতনের মধ্য দিয়ে গড়ে উঠা জনগণের দাবী আদায়ের সাহসী সংগঠন আওয়ামী লীগ এমনটা মনে করে ওবায়দুল কাদের বলেন, অতীতেও দেশবাসী বিএনপির দফা ভিত্তিক আন্দোলন দেখেছে, তাদের আন্দোলন রাজপথে নয়, তাদের আন্দোলন হচ্ছে ফেসবুক আর মিডিয়া নির্ভর।

বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলনে ব্যর্থ বিএনপি আবার গণ-আন্দোলনের হুমকি বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের এসব হুমকি-ধামকি নিজেদের পদ-পদবি টিকিয়ে রাখার চেষ্টা ছাড়া আর কিছু নয়। 

বলেন, বিএনপি নেতারা তাদের আন্দোলনের সক্ষমতা সম্পর্কে ভালোই জানেন তবুও তারা কর্মি-সমর্থকদের রোষানল থেকে বাঁচতে গণমাধ্যমে লিপ-সার্ভিস দিয়ে যাচ্ছেন অবিরাম। 

বিএনপি নেতারা গত একযুগের বেশি সময় ধরে নানা ইস্যুতে আন্দোলন আর সরকার পতনের হুমকি দিয়ে আসছে, প্রকৃতপক্ষে এসব হুমকি সরকার ও জনগণের মনে কোনরূপ আগ্রহ বা উদ্বেগ সৃষ্টি করতে পারেনি বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। 

তিনি বলেন, শেখ হাসিনা সরকার বিএনপির হাতে কখনো ইস্যু তুলে দিবে না, তাই জনগণের সাথে সংশ্লিষ্ট যে কোন ইস্যুতে সরকার সবসময়ই সক্রিয় ও তৎপর।

ইউনিয়ন পরিষদের তৃতীয় দফা নির্বাচন আসন্ন এবং চতুর্থ দফা নির্বাচনে মনোনয়ন প্রক্রিয়া এগিয়ে  চলছে, এর পর পঞ্চম ধাপও সমাগত,- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে দলের সর্ব-পর্যায়ের নেতাকর্মীদের আবারও দলীয় শৃঙ্খলা বজায় রাখার আহবান জানান।

তিনি বলেন, দলের মনোনয়নকে উপেক্ষা করে যারা বিদ্রোহ করছেন বা বিদ্রোহীদের উসকানি দিচ্ছেন তাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের তালিকা প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে। 

যারা সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে লিপ্ত হবে, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।


একাত্তর/ এনএ
বিএনপি নেতাকে ‘সাইবার সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দেওয়ার চার মাস পর নিজের ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইলেন জামায়াত নেতা ড. মোহাম্মদ নকিবুর রহমান। তিনি একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
বাজেটের ঠিক আগে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের ওপর বাড়তি বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এর প্রতিবাদে বৃহস্পতিবার (৪...
বাংলাদেশে একটি সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে বিএনপি কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর