আলালের বিচার দাবি, ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১০:৫৮ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের শাস্তি দাবি করেছেন শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের ছাত্রীরা।

সেই দাবি সঙ্গে একমত জানিয়ে ডা. দীপু মনি বলেছেন, আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ ও ঔদ্ধত্যপূর্ণ কটূক্তি করেছেন। এটি কোনোভাবেই কাম্য নয়।

আর অশালীন মন্তব্যের জন্য ক্ষমা না চাইলে আলালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে এবার সোচ্চার হলেন শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের ছাত্রীরা।

এক সময় এই স্কুলের ছাত্রী ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার স্কুলের সামনে মানববন্ধনে যোগ দিয়ে আলালের মন্তব্যের জন্য শাস্তি দাবি করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

একই সঙ্গে আলালকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলে জানান তারা। এছাড়া ঢাকাসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে আন্দোলন করার কথা জানান তারা।

এতে একাত্মতা জানিয়ে আলালের বিচার দাবি করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, বিএনপির যে তথাকথিত রাজনীতি পুরোটাই অপরাজনীতি। এই দেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্র ও চক্রান্ত। সেই ষড়যন্ত্র ও চক্রান্তকারীদেরই একজন আলাল যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন তার প্রতিবাদে এই কর্মসূচি।

তিনি বলেন, সারাদেশ আজ ক্ষুব্ধ তার কারণ এ ধরনের অসদাচরণ কখনোই কারো কাছেই কাম্য নয়। আমাদের দেশে যে প্রচলিত আইন রয়েছে এ ধরনে ঔদ্ধত্যপূর্ণ কটূক্তির বিরুদ্ধে সে আইন প্রয়োগ করা হোক, আমি সেটি কামনা করি।

এদিকে, সিরডাপ মিলনায়তনে এক গোলটেবিল আলোচনায় যোগ দিয়ে আলালের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের দেয়া বক্তব্য সাতদিনের মধ্যে প্রত্যাহার না করা হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, বিএনপি নেতা আলাল যে কুরুচিকর বক্তব্য দিয়েছে, এ নিয়ে একটি মামলা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম সেই মামলার নিন্দা করে প্রকারান্তরে বক্তব্যের প্রতি সমর্থন দিয়েছেন। আমরা তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।

আরও পড়ুন: মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি প্রমাণিত হয়েছে: ফখরুল

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, অশুভ পন্থায়, অবৈধ পন্থায় ক্ষমতা দখল করে দল গঠন করার ফলে তাদের মধ্যে রাজনৈতিক শিক্ষাও নাই এবং শালীনতাও তাদের মধ্যে ছিলো না। আজকে শুধু আলাল নয়, বিএনপি শীষ নেতা বেগম খালেদা জিয়াও শেখ হাসিনাকে কটূক্তি করেতও পিছপা হননি।

তিনি বলেন, বিএনপি নেতা তারেক রহমান লন্ডনে বসে কর্মীসভা করে, জাতির পিতার নাম নেয়ার সময় শ্রদ্ধা নিয়ে পুরো নামটা উচ্চারণ করে না। এরা কত বড় অসভ্য, অশিক্ষিত হলে এসব করতে পারে। জননেত্রী শেখ হাসিনা তার মায়ের বয়সী, তার পুরো নামটাও নেয় না। বিএনপি নামক দলটি শালীনতা বিবর্জিত, অসভ্য, কুরুচিপূর্ণ দল এটা বারবার প্রমাণিত।

একাত্তর/আরএ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন...
দিল্লিতে শেখ হাসিনাকে প্রেস কনফারেন্সের সুযোগ দিয়ে ভারত সরকার বাংলাদেশের সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ...
জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়াসহ দমন-পীড়নের নির্দেশসংক্রান্ত শেখ হাসিনার একাধিক অডিও ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বাহিরে অপেক্ষারত সাংবাদিকদের কোনো ব্রিফ না করেই চলে গেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর