‘বুদ্ধিজীবী খুনিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে হবে’

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ০১:২৮ পিএম

বিভিন্ন দেশে পালিয়ে থাকা বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িতদের ফেরত না দেয়ায় তাদের রায় কার্যকর করা যাচ্ছে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মঙ্গলবার সকালে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানিয়ে একথা বলেন তিনি।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেয়া হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক নিজে এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তিনি বিদেশে পলাতক বুদ্ধিজীবীদের খুনিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের কথা বলেন। 

পরে শ্রদ্ধা জানান, ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। এছাড়াও, সকাল ৮ টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতারা।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবীর নানক এসময় বলেন, দেশী- বিদেশী সব ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। আজকের দিনে এই হবে শপথ। 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, যুদ্ধাপরাধীদের ফিরিয়ে এনে রায় কার্যকর না করা পর্যন্ত রায় পূর্নতা পাবে না। যুদ্ধাপরাধীদের বিচার পূর্ণাঙ্গ না হওয়ায় প্রতিক্রিয়াশীল শক্তি মাঝে মাঝে মাথা চাড়া দিয়ে ওঠে।

একাত্তর/ এনএ

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবে ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ডিম নিক্ষেপ ও বিশৃঙ্খলার ঘটনা তদন্ত করে ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটিকে’ প্রয়োজনীয় ব্যবস্থা...
রাজধানী ঢাকার পিলখানায় ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তরে বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত ছিলো ওই সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ এবং মূল সমন্বয়কারী...
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিদেশে নিয়ে যাওয়ার মতো নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর